শিশুদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
মেলবোর্ন, ২৭ আগষ্ট- ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে শিশুদের ক্ষতি এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায়…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে হাসান ইমাম রুবেলকে লেখালেখি বন্ধের জন্য সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে একটি উড়োচিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখালেখি বন্ধ না করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
বুধবার (২৬ আগস্ট) ভোরে ভেড়ামারা থানার হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে একটি সাধারণ খামে চিঠিটি রেখে যাওয়া হয় বলে জানান হাসান ইমাম রুবেল। পরে তিনি বিষয়টি পুলিশকে জানিয়ে ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চিঠিতে হাসান ইমাম রুবেলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখির বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে বিদ্বেষমূলক প্রচারণার অভিযোগ তুলে এসব লেখা বন্ধ করার জন্য সতর্ক করা হয়। চিঠিতে তার চলাফেরার ওপর নজর রাখার দাবিও করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, লেখালেখি বন্ধ না করলে তাকে প্রাণ নিয়ে ফিরতে দেওয়া হবে না এবং যেকোনো উপায়ে হত্যার হুমকি দেওয়া হবে। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে হাসান ইমাম রুবেল চিঠিটির প্রকৃত উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে চিঠিটি আসলে কারা পাঠিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন সাংবাদিক হাসান ইমাম রুবেল। তিনি কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে বিষয়টি তদন্তের মাধ্যমে চিঠির প্রেরকদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন।
হাসান ইমাম রুবেল বলেন, তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছেন। বুধবার ভোরে বাড়ির মূল ফটকের নিচে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি পাওয়া যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং হুমকির চিঠির প্রকৃত উৎস খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
হাসান ইমাম রুবেল দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি প্রথম আলোতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। পরে চ্যানেল টোয়েন্টিফোরের আউটপুট এডিটর এবং নিউজবাংলার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সাংবাদিক হাসান ইমাম রুবেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তার বাড়ি পরিদর্শন করেছে। চিঠিটি কারা দিয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভেড়ামারায় সাম্প্রতিক সময়ে আরও কয়েকজনকে উড়োচিঠি ও বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ আগস্ট জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের বাসিন্দা কিয়ামত আলী সরদারকে একটি বিশেষ বাহিনীর নামে উড়োচিঠি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ভেড়ামারা থানাধীন একটি রাজনৈতিক দলের জেলা আহ্বায়ককে বিভিন্ন নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার তথ্য পাওয়া গেছে।
সাংবাদিককে দেওয়া চিঠির প্রকৃত উৎস এখনো নিশ্চিত না হলেও ঘটনাটি এলাকায় উদ্বেগ তৈরি করেছে। পুলিশ বলছে, হুমকির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au