গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
মেলবোর্ন, ২৭ আগষ্ট- গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টার…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে শিশুদের ক্ষতি এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় যেতে সম্মত হয়েছে মেটা। সমঝোতার আওতায় কিশোর ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন কিছু বিধিনিষেধ ও নিরাপত্তাব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
মামলার মূল অভিযোগ ছিল, মেটা ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করেছে এবং তাদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কি না। প্রায় ৩০ বছর পুরোনো মার্কিন শিশু অনলাইন গোপনীয়তা আইনের আওতায় মামলাটি করা হয়।
মামলার বিচার কার্যক্রম মাত্র পাঁচ দিন চলার পর মেটা সমঝোতায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সাক্ষ্য দেওয়ার আগেই বিচার কার্যক্রম শেষ হয়ে যায়। মামলায় মেটার সাবেক কর্মী ও হুইসেলব্লোয়ার আর্তুরো বেজার অভিযোগ করেন, তিনি শিশুদের অনলাইনে ক্ষতির বিষয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। তবে তার অভিযোগ অনুযায়ী, সে সময় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলার শুনানিতে মেটার অভ্যন্তরীণ কিছু নথিও সামনে আসে। সেখানে শিশুদের নিরাপত্তার জন্য চালু করা কিছু ‘অপ্ট-ইন’ ফিচার কম ব্যবহৃত হওয়া নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উদ্বেগের কথা উঠে আসে। তবে মেটা বরাবরই শিশু ও কিশোরদের নিরাপত্তায় বিভিন্ন ফিচার এবং সুরক্ষা ব্যবস্থা চালুর কথা বলে আসছে।
মামলায় মেটা পরাজিত হলে বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়তে পারত প্রতিষ্ঠানটি। কিছু হিসাব অনুযায়ী, সর্বোচ্চ জরিমানার পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারত। সমঝোতার মাধ্যমে সেই দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটানোর পথে এগিয়েছে মেটা।
সমঝোতার অংশ হিসেবে কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন নিয়ম চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী, কিশোররা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। তবে মেসেজ আদান-প্রদানের সময় এই দুই ঘণ্টার ব্যবহারের মধ্যে গণনা করা হবে না।
এ ছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোর ব্যবহারকারীদের নোটিফিকেশন বন্ধ রাখা হবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্তও নোটিফিকেশন বন্ধ থাকবে। পাশাপাশি কিশোরদের পোস্টে কারা লাইক দিয়েছে, সেই তথ্য অন্য ব্যবহারকারীরা দেখতে পারবে না।
মেটা জানিয়েছে, নতুন নিয়মগুলোর বেশিরভাগই আগামী ছয় মাসের মধ্যে চালু করা হবে। শিশু ও কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার নতুন ব্যবস্থা কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
মেটার দাবি, অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা আরও বাড়বে। ফলে টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওপরও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার চাপ বাড়তে পারে।
তবে নতুন বিধিনিষেধ কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের আগ্রহ কতটা কমাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর্তুরো বেজার বলেন, শুধু নতুন নিয়ম চালু করাই যথেষ্ট নয়, এসব ব্যবস্থা বাস্তবে শিশুদের নিরাপত্তা কতটা বাড়াচ্ছে, সেটিও নিয়মিত যাচাই করা জরুরি। তার মতে, মেটাকে নতুন নিয়ম কার্যকর করার পাশাপাশি এর ফলাফলের জন্যও জবাবদিহির আওতায় থাকতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au