বিশ্ব

নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু

  • 12:49 pm - August 28, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।ছবিঃ সংগৃহীত

নেপালে তিব্বত থেকে নেমে আসা ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোট ৩৩ জনের মধ্যে একজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলকাতা পুলিশ সদর দফতরে আয়োজিত ‘জীবন রক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নেপালে অবস্থানরত পশ্চিমবঙ্গের নিখোঁজ ৩২ নাগরিকের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। তবে তারা সবাই নিরাপদে দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত থেকে নেপালে যাওয়া প্রায় ১৫০ জনেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে রাজ্য সরকার ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্নে’ একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে। এসব মাধ্যমে নেপালে অবস্থানরত স্বজনদের বিষয়ে তথ্য নেওয়া এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত বুধবার তিব্বত থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নেপালের মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির স্রোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে।

বিপর্যয়ের পর নেপাল ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, নদীপথ ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিখোঁজ ভারতীয় নাগরিকদের অবস্থান নিশ্চিত করতে কূটনৈতিক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

সুত্রঃ দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au