বাংলাদেশ

গবেষণায় অসামান্য অবদান: ঢাবির ৬২ শিক্ষক ও গবেষককে সম্মাননা

গুগল স্কলারে দুই হাজার বা তার বেশি সাইটেশন অর্জনের স্বীকৃতি; কলা অনুষদের ১৭ বিভাগের মধ্যে একমাত্র সম্মাননাপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

  • 7:24 pm - August 28, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিরা। ছবি: ওটিএন বাংলা

আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে। গুগল স্কলার প্রোফাইলে দুই হাজার বা তার বেশি সাইটেশন (উদ্ধৃতি) অর্জন করায় তাঁরা এই সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে তিনি গবেষণার মান ও প্রভাব নিরূপণে সাইটেশনের গুরুত্ব তুলে ধরে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ১৭টি বিভাগের মধ্যে একমাত্র শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। ছবি: ওটিএন বাংলা

উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ১৭টি বিভাগের শিক্ষকদের মধ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম একমাত্র শিক্ষক হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ছয় মাস: ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ হয়নি, বাড়ছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও তেহরানে সরকার পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রেরও সুস্পষ্ট বিজয় আসেনি।…

বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল, যা জানা গেল

কালো লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি। হাতে বড় দুটি কালো বন্দুক। কখনো পার্কে, কখনো ব্যস্ত সড়কে, আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরছেন দুই তরুণ।…

বর্ণবৈষম্য আইন চ্যালেঞ্জ করে অস্ট্রেলিয়ার হাইকোর্টে যাচ্ছেন ওয়ান নেশন নেতা পলিন হ্যানসন

অস্ট্রেলিয়ার বর্ণবৈষম্য আইন চ্যালেঞ্জ করে দেশটির সর্বোচ্চ আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ওয়ান নেশন দলের নেতা ও সিনেটর পলিন হ্যানসন। গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকিকে বর্ণবিদ্বেষমূলক…

নরওয়ের পরবর্তী রানি মেতে-মারিত: মাদক, এপস্টেইন বিতর্ক, পারিবারিক ট্র্যাজেডি ও রাজপরিবারের অন্দরমহলের গল্প

নরওয়ের রাজপরিবারে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ৮৯ বছর বয়সে রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর দেশটির সিংহাসনে বসার অপেক্ষায় রয়েছেন ক্রাউন প্রিন্স হাকনের স্ত্রী মেতে-মারিত। তবে…

সৌদি আরবে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো…

৮৯ বছর বয়সে নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যু

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তিপূর্ণভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au