বিশ্ব

সৌদি আরবে রেড অ্যালার্ট

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা

  • 7:33 pm - August 28, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো বাতাসের পাশাপাশি কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত দৈনিক পূর্বাভাসে জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা-বালু উড়িয়ে নেওয়া শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে।

মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মদিনার আল আইস, আল মাহদ, বদর ও পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এ ছাড়া রাবিঘ, জেদ্দা, আল খুরমাহসহ মক্কার আরও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এসব এলাকায় শক্তিশালী বাতাসের কারণে আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

অন্যদিকে পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে। এতে কয়েকটি এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সড়কে চলাচলের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেশ চড়া থাকবে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের সতর্কতার পর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার এবং ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ছয় মাস: ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ হয়নি, বাড়ছে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও তেহরানে সরকার পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রেরও সুস্পষ্ট বিজয় আসেনি।…

বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল, যা জানা গেল

কালো লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি। হাতে বড় দুটি কালো বন্দুক। কখনো পার্কে, কখনো ব্যস্ত সড়কে, আবার কখনো দোকানের সামনে বন্দুক হাতে ঘুরছেন দুই তরুণ।…

বর্ণবৈষম্য আইন চ্যালেঞ্জ করে অস্ট্রেলিয়ার হাইকোর্টে যাচ্ছেন ওয়ান নেশন নেতা পলিন হ্যানসন

অস্ট্রেলিয়ার বর্ণবৈষম্য আইন চ্যালেঞ্জ করে দেশটির সর্বোচ্চ আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ওয়ান নেশন দলের নেতা ও সিনেটর পলিন হ্যানসন। গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকিকে বর্ণবিদ্বেষমূলক…

নরওয়ের পরবর্তী রানি মেতে-মারিত: মাদক, এপস্টেইন বিতর্ক, পারিবারিক ট্র্যাজেডি ও রাজপরিবারের অন্দরমহলের গল্প

নরওয়ের রাজপরিবারে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ৮৯ বছর বয়সে রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর দেশটির সিংহাসনে বসার অপেক্ষায় রয়েছেন ক্রাউন প্রিন্স হাকনের স্ত্রী মেতে-মারিত। তবে…

গবেষণায় অসামান্য অবদান: ঢাবির ৬২ শিক্ষক ও গবেষককে সম্মাননা

আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে। গুগল স্কলার প্রোফাইলে দুই…

৮৯ বছর বয়সে নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যু

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তিপূর্ণভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au