বাংলাদেশ

‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের

  • 12:23 am - August 29, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় ৪ নেতার ছবি ও বর্তমান অবস্থা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের মুরাল অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

তেলিয়াপাড়া স্মৃতিসৌধসংলগ্ন এই মুক্তিযোদ্ধা চত্বরে দীর্ঘদিন ধরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি ছিল। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় এক মাস আগে মাধবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয়।

বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তৎকালীন ইউএনও বদলি হওয়ার পর তারা এ ঘটনার প্রকাশ্য প্রতিবাদ জানান এবং অপসারণ করা ছবিগুলো পুনরায় স্থাপনের দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে দীর্ঘদিন ধরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সেগুলো অপসারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।জাতীয় চার নেতার ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও।

এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, জাতীয় চার নেতার ছবি অপসারণের প্রয়োজন কেন দেখা দিল। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতাদের যথাযথ সম্মান দেওয়ারও আহ্বান জানান তিনি।

অলিদ মিয়ার মতে, ঐতিহাসিক নেতাদের ছবি মুছে ফেলার এমন প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেকে এর শিকার হতে পারেন।

এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জাতীয় চার নেতার মুরাল অপসারণের সিদ্ধান্তের কারণ এবং এ বিষয়ে কোনো প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা বর্তমান প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে আরও স্পষ্ট হবে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au