বিশ্ব

নেপালে বন্যায় নিহত ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

  • 4:22 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:২২ বার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। তাঁদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। উদ্ধারকাজে নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি থাকায় মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের পুলিশ অবশ্য বিদেশি নাগরিক নিখোঁজের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে। পুলিশের হিসাবে, ৩৬টি দেশের ৫৭৫ জন বিদেশি এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের নাগরিকই সবচেয়ে বেশি। দেশটির ১৮৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৬২ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন।

নেপালের বন্যাকবলিত এলাকার পাশেই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান কৈলাস-মানস সরোবর অবস্থিত। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী এই এলাকায় যান।

এ কারণে বন্যার সময় ওই অঞ্চলে থাকা বিদেশি পর্যটকদের একটি বড় অংশ নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চীনের তিব্বত অঞ্চলও এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। চীন এখন পর্যন্ত তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এরপর নতুন করে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া এলাকায় হঠাৎ ভয়াবহ ঢল নামে। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে ভোটেকোশী নদীতেও পানির প্রবাহ বেড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

পাহাড়ি ঢলের সঙ্গে যুক্ত হয় ভূমিধসের কাদা, পাথর ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ। প্রবল স্রোতে নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও বিভিন্ন অবকাঠামো ভেসে যায়।

অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে উঠেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলগুলো বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।

নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য কাজ করছেন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ বিভিন্ন মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সূত্র- বিবিসি

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলার তেল মজুতের ওপর বড় নিয়ন্ত্রণ পাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় ধরনের তেল চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই চুক্তির ফলে ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের ওপর যুক্তরাষ্ট্রের…

‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে নেপালের কিছু…

নীরব সেল, পলাতক জঙ্গি ও নতুন আতঙ্ক: বাংলাদেশ আবার জঙ্গিবাদের ঝুঁকিতে

OTN বাংলা বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক মাসের ব্যবধানে বোমা, বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনা সামনে…

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতি মাসে যত সেনা হারাচ্ছে, নতুন নিয়োগ দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রুশ বাহিনী মাসে গড়ে…

বিশ্বকাপ খেলা ফুটবলার এবার বাংলাদেশের ক্লাবে

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইকেল বাবাতুন্দে এবার বাংলাদেশের ক্লাব ফুটবলে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে ঢাকা আবাহনী লিমিটেড।…

পর্যটকের জন্য ৭০ লাখ টাকার অতিথিশালা, ১৪ বছরেও শূন্য অতিথি

অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় পর্যটকদের থাকার জন্য ৭০ লাখ টাকা ব্যয়ে অতিথিশালা নির্মাণ করেছিল সরকার; কিন্তু নির্মাণের পর ১৪ বছর কেটে গেলেও এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au