বাংলাদেশ

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

  • 6:38 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
ছিনতাইকারী। প্রতীকী ছবি

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনজিনা পারভীন চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে রাতে ঢাকায় আসেন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশায় করে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় রনজিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

প্যাকেটজাত খাবারে সামনের দিকে সতর্কীকরণ লেবেল দিতে চায় ভারত

প্যাকেটজাত খাবার ও পানীয়ের মোড়কের সামনের দিকে সতর্কীকরণ লেবেল চালুর প্রস্তাব দিয়েছে ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। কোনো পণ্যে অতিরিক্ত চিনি, লবণ বা…

পাকিস্তানের পর ভারতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কুয়েত

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত সহযোগিতা চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে কুয়েত। এ লক্ষ্যে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা…

চোটের শঙ্কায় বর্ষণ, আপাতত শুধু টি-টোয়েন্টির ভাবনা

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণ। তবে মাঠে ফেরার পর আবারও পুরোনো চোটে পড়ায় তাঁকে নিয়ে…

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে…

বৃষ্টি-ঘন কুয়াশায় নেপালে উদ্ধারকাজ স্থগিত, চায় বিশেষায়িত বিদেশি সহায়তা

ভয়াবহ বন্যার পর টানা বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে নেপালে শনিবার সাময়িকভাবে অনুসন্ধান ও উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে টানেল থেকে মানুষ উদ্ধার, সড়ক…

৩ দিন ধরে বন্ধ ঘর, ভেতরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au