সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে…
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের অধীনে থাকা এআই-সহায়ক কোডিং প্ল্যাটফর্ম কার্সরের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৬ থেকে কার্সরকে এআই মডেল সরবরাহ বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ওপেনএআই ও ইলন মাস্কের দীর্ঘদিনের বিরোধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।
কার্সর তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানিস্ফিয়ার। চলতি বছরের জুনে প্রায় ৬ হাজার কোটি ডলারে অ্যানিস্ফিয়ারকে অধিগ্রহণের চুক্তি করে স্পেসএক্স। চলতি আগস্টের শুরুতে অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর কার্সরের সঙ্গে ওপেনএআইয়ের চুক্তি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়।
ওপেনএআইয়ের দাবি, ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অতীতে চুক্তির শর্ত মেনে চলা নিয়ে তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ফলে স্পেসএক্সের মালিকানায় যাওয়ার পর কার্সর ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আগের চুক্তির সব শর্ত যথাযথভাবে মেনে চলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণেই কার্সরের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওপেনএআই আরও বলেছে, বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে সাধারণত বিশেষ চুক্তির মাধ্যমে এআই মডেলের নিরাপদ ও নির্ধারিত ব্যবহার নিশ্চিত করা হয়। কার্সরের মালিকানা পরিবর্তনের পর বিদ্যমান চুক্তি বাতিল করার জন্য ওপেনএআইয়ের হাতে নির্দিষ্ট সময়ের সুযোগ ছিল বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ওপেনএআইয়ের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন। একই পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের সমালোচনা করেন তিনি।
ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের বিরোধ অবশ্য নতুন নয়। ওপেনএআই প্রতিষ্ঠার সময় দুজনই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির পরিচালনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক কাঠামো নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই বিরোধ পরবর্তী সময়ে প্রকাশ্য আইনি লড়াইয়েও রূপ নেয়।
চলতি বছর ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের করা প্রায় ১৫ হাজার কোটি ডলারের মামলাকে ঘিরে দুই পক্ষের বিরোধ আরও প্রকাশ্যে আসে। মাস্কের অভিযোগ ছিল, ওপেনএআই তার প্রতিষ্ঠাকালীন অলাভজনক উদ্দেশ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে চলতি বছর একটি ফেডারেল জুরি মাস্কের মামলার বিরুদ্ধে রায় দেয়।
এদিকে কার্সরের সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমানে স্পেসএক্সের নির্বাহী মাইকেল ট্রুয়েল জানিয়েছেন, চুক্তি বাতিলের বিষয়টি সমাধানের জন্য তারা ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করছেন। অর্থাৎ নির্ধারিত সময়ের আগে দুই পক্ষের মধ্যে নতুন কোনো সমঝোতা হয় কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক কার্সরের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। কার্সরে তাদের ক্লড মডেল ব্যবহারের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা টম ব্রাউন। স্পেসএক্সের সঙ্গে অ্যানথ্রপিকের আগে থেকেই অংশীদারত্ব রয়েছে।
কার্সর মূলত সফটওয়্যার নির্মাতা ও প্রোগ্রামারদের জন্য তৈরি একটি এআই-সহায়ক কোডিং টুল। কোড লেখা, সম্পাদনা, সফটওয়্যার তৈরি এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের কাজে এটি এআই মডেল ব্যবহার করে। ফলে কার্সরের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে কোন এআই প্রতিষ্ঠানের মডেল ব্যবহৃত হবে, তা প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ওপেনএআইয়ের চুক্তি বাতিলের সিদ্ধান্তের ফলে কার্সরের ভবিষ্যৎ এআই অংশীদারত্বে অ্যানথ্রপিকের ভূমিকা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত ইলন মাস্ক ও ওপেনএআইয়ের মধ্যকার পুরোনো বিরোধকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au