বিশ্ব

হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি

  • 2:16 am - August 31, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি।ছবিঃ সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোটোকেশী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় রোববার (৩০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার ভোরে স্থানীয় মানুষের মুঠোফোনে সরাসরি বন্যা সতর্কতার বার্তা পাঠানো হয়। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতী জানান, উজানে নদীর পানি বাড়ার বিষয়ে চীনা কর্তৃপক্ষ সতর্ক করার পর নতুন করে এই সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে গত বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন। একই দুর্যোগে তিব্বতে ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং নিখোঁজের সংখ্যা তিন হাজারের বেশি। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ধাদিং জেলা। সেখানে অনেক বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা শর্মিলা তামাং এপিকে বলেন, তাদের সবকিছু শেষ হয়ে গেছে, এমনকি ঘরবাড়িও আর নেই।

বন্যার পানিতে একটি বড় বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চারটি জেলার ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বিদ্যুৎ সঞ্চালন লাইন কাদা ও ধ্বংসাবশেষে আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ পৃথিবী হাইওয়ের বেশিরভাগ অংশ চালু হলেও কিছু অংশ এখনো মেরামতের অপেক্ষায় রয়েছে।

নতুন করে বন্যার সতর্কতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। গোবিন্দ শ্রেষ্ঠ নামে এক বাসিন্দা জানান, গভীর রাতেও বারবার নিরাপদ উঁচু স্থানে ছুটতে হচ্ছে। এতে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে বরফ ও পাথরের বিশাল স্তূপ ধসে নদীতে প্রবল স্রোত তৈরি হওয়ার পর গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এই বিপর্যয়ের পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মালয়েশিয়া নেপালে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নেপালকে ১০ লাখ ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এই শাখার আরও খবর

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই তাকে এক যুবক লাথি মারছেন,…

গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের দীর্ঘদিনের তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় জব্দ করা…

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিশুর প্রাণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার হাত থেকে একটি বিদ্যালয়ের ১ হাজার ৬৪৩ শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। শেষ মুহূর্তে বিপদের আশঙ্কা বুঝতে পেরে…

নাকে অক্সিজেনের নল, মুমূর্ষু মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি

নাকে অক্সিজেনের নল। পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছরের মুমূর্ষু এক বৃদ্ধা। বাইরে উত্তাল সাগর, তার ওপর মুষলধারে বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় কখনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au