খেলা

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

  • 7:41 pm - August 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ইতিহাসে ৫৭ বছর ধরে টিকে থাকা সবচেয়ে কম বয়সে অর্ধশতকের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলছে ইস্ট জোন। এই ম্যাচে ইস্ট জোনের হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। দলের অধিনায়ক ইশান কিষান চোটের কারণে কিছু সময় মাঠের বাইরে থাকায় ম্যাচের একটি পর্যায়ে নেতৃত্বের দায়িত্বও সামলাতে হয় তাকে।

সোমবার ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। মাত্র ৪২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা ও পাঁচটি চার। এই অর্ধশতকের মধ্য দিয়েই দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড নিজের করে নেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে রেকর্ডটি ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। তিনি ১৬ বছর ২৩ দিন বয়সে দুলীপ ট্রফিতে নিজের প্রথম অর্ধশতক করেছিলেন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন পীযূষ চাওলা, যিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।

এর আগে ম্যাচের প্রথম দিনে বোলারদের দারুণ পারফরম্যান্সে সেন্ট্রাল জোনকে ২৬৬ রানে অলআউট করে ইস্ট জোন। ৮০.১ ওভার ব্যাট করে এই রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন।

ইস্ট জোনের হয়ে অভিজ্ঞ পেসার মুকেশ কুমার ৫৬ রানে তিনটি এবং ডানহাতি মিডিয়াম পেসার অভিজিৎ সরকার ৩৮ রানে তিনটি উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ শামি ৪২ রানে দুটি এবং অফস্পিনার মোহাম্মদ কাওনাইন কুরাইশি ৪৯ রানে দুটি উইকেট শিকার করেন।

টস জিতে প্রথমে বোলিং করার ইশান কিষানের সিদ্ধান্তও সফল হয়। তবে ম্যাচের সকালের সেশনে ডান কব্জিতে বল লাগার পর মাঠ ছাড়তে হয় ইশানকে। তাঁর অনুপস্থিতিতে লাঞ্চের আগে ও পরে প্রায় এক ঘণ্টা ইস্ট জোনের নেতৃত্ব দেন সূর্যবংশী। পরে চোট সামলে মাঠে ফিরে আবার দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন ইশান কিষান।

ব্যাট হাতে রেকর্ড গড়ার পাশাপাশি অল্প বয়সেই দলের নেতৃত্বের দায়িত্ব সামলানোর সুযোগ পাওয়ায় সূর্যবংশীর ক্রিকেট প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুলীপ ট্রফির মঞ্চে তাঁর এই রেকর্ড ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে তাঁর সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au