বাংলাদেশ

ডিবি পরিচয়ে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ীকে রাস্তায় ফেলে পালাল দুর্বৃত্তরা

  • 12:31 am - September 01, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
মোটরসাইকেলে থাকা ব্যাংকের এজেন্টের পথ আটকে ১২ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যাংক এজেন্টকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মদিনা আউটলেট এজেন্ট শাখার ইনচার্জ ও এজেন্ট ব্যবসায়ী।

আবদুর রহমানের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনি ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজন তাঁর পথরোধ করে।

তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁর কাছে মাদক রয়েছে বলে দাবি করেন। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে তাঁকে হাতকড়া পরানো হয় এবং জোর করে গাড়িতে তোলা হয়।

আবদুর রহমান বলেন, গাড়ির ভেতরে তাঁর চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা।ছিনতাইয়ের পর তাঁকে কবিরহাট উপজেলার নবীর দোকানের পাশে একটি স্থানে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, আবদুর রহমান সাদা পাঞ্জাবি পরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় কালো জ্যাকেট ও সাধারণ পোশাক পরা পাঁচ ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যেতে দেখা যায়।

কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন, ওই ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করা এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

ওসি জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে তখনও লিখিত এজাহার বা আনুষ্ঠানিক মামলা করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ভারতে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরিতে টাটার সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের

ভারতে যুক্তরাষ্ট্রের তৈরি জ্যাভলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনের উদ্যোগ নিয়েছে টাটা গ্রুপ। এ লক্ষ্যে টাটা গ্রুপের প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের (টিএএসএল) সঙ্গে…

এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের পৃথক অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।…

নেপালের জলবিদ্যুৎ টানেলে ৯৩৩ জন আটকা, উদ্ধারে মরিয়া চেষ্টা

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশটির ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ও ভূগর্ভস্থ স্থাপনায় ৯৩৩ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে টানেলের…

চার খুন রহস্যের চাবিকাঠি কি বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে?

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি না…

নেপালের বন্যায় নিখোঁজ অস্ট্রেলীয় তরুণী কারা জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় কয়েক দিন নিখোঁজ থাকার পর নিরাপদে উদ্ধার হয়েছেন অস্ট্রেলীয় তরুণী কারা সেভেরিনো। মেয়েকে জীবিত ফিরে পাওয়াকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে…

‘মাত্র ১০ সেকেন্ডের জন্য বেঁচে গেছি’, ৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে নেপালে নায়ক স্কুলপ্রধান

মাত্র কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজেন্দ্র দাওয়াদিকে। তিনি যে সতর্কবার্তা শুনছিলেন, সেটি সত্যিই বড় বিপদের ইঙ্গিত কি না, তা বোঝার সময়ও ছিল না…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au