বিশ্ব

দক্ষিণ ইরানে মার্কিন হামলা, নিহত ২

  • 1:01 pm - September 02, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
মার্কিন যুদ্ধবিমান। ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিরিকের পাহাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী ও জরুরি সেবা দলের সদস্যরা পৌঁছে যান। তারা হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেন। হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম এশিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেন, এই হামলার জবাবে ইরান অবশ্যই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে বলে তিনি মনে করছেন।

হাসান আহমাদিয়ানের ভাষ্য, দুই দিন আগে যুক্তরাষ্ট্র একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান তিনটি স্থানে পাল্টা আঘাত হেনেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারও ইরানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের হামলার তুলনায় আরও বড় হতে পারে বলে তিনি ধারণা করছেন।

এদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে তাদের প্রস্তুত রাখা পাল্টা আক্রমণ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সুত্রঃ আলজাজিরা

এই শাখার আরও খবর

ভারত থেকে আমদানি বাড়লেও ভারতে বাংলাদেশের কমেছে রপ্তানি 

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা আরও স্পষ্ট হয়েছে। বিভিন্ন পণ্য আমদানিতে দুই দেশের নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি উল্লেখযোগ্যভাবে…

ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় ফেরার জন্য নয়, দেশের মানুষের পাশে দাঁড়াতেই তিনি বাংলাদেশে ফিরতে চান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা রয়েছে জানিয়ে…

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান কতটা নিরাপদ?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, তা নিয়ে সাম্প্রতিক সময়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। তবে…

কিয়েভে রুশ হামলায় ভারতীয়সহ নিহত ১২

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন, যাদের…

পাকিস্তানে ৪০ শতাংশ শিশুই খর্বকায়, বছরে ক্ষতি ১৭০০ কোটি ডলারের বেশি

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তরুণ জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল পাকিস্তানে পুষ্টিহীনতা বড় ধরনের সংকট তৈরি করছে। দেশটির পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়, যার…

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা?

দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে সারা দেশের বিভিন্ন থানায় শিশু নিখোঁজের ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au