বিশ্ব

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

  • 11:58 am - September 03, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নামের একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?” তিনি আরও লেখেন, “আমেরিকার মতোই, এটিও আগের চেয়ে আরও ‘উষ্ণ’ হয়ে উঠবে!”

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ভৌগোলিকভাবে হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ডের পাশে অবস্থিত। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের কোনো বাধা ছিল না। তবে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে সেখানে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এর বিরোধিতা করেছে। একই সময়ে ইরানি বন্দরগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধের কারণে দেশি-বিদেশি জাহাজের বন্দরে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

এক মাসের বেশি সময় ধরে চলা অনানুষ্ঠানিক বিরতির পর রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। সৌদি আরবের দুটি ট্যাংকার গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়ায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব।

ভৌগোলিক জলাশয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নেন তিনি।

এরপর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার অন্টারিও প্রদেশের মাঝের লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার কথাও জানান ট্রাম্প।

এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে হরমুজ প্রণালির প্রস্তাবিত নতুন নাম ‘ট্রাম্প প্রণালি’।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, কয়েক দিন পরই উধাও

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ দেখা মিলেছিল গাছপালায় ভরা একটি বিশাল ভাসমান দ্বীপের। কিন্তু যেভাবে রহস্যজনকভাবে দ্বীপটির আবির্ভাব হয়েছিল, কয়েক দিনের মধ্যেই সেটি আবার…

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর…

দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১,৩১১ অস্ত্র, অধরা ৬৯০ পলাতক বন্দি

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৩১১টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। একই সময়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে…

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা: প্রয়োজন, নাকি চাপ?

বাংলাদেশ নতুন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে দেশটির…

সংস্কৃতির আলোয়, ঐতিহ্যের ছোঁয়ায় আভা’র মহালয়া ও মেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর

শারদোৎসবের প্রাক্কালে বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির আবহকে আরও বর্ণময় করে তুলতে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। আগামী শনিবার, ১০…

নাটোরে চেম্বারের সামনে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ চেম্বারের পাশের সড়কে ফেলে রেখে যায় তারা। বুধবার (২…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au