অস্ট্রেলিয়া

সংস্কৃতির আলোয়, ঐতিহ্যের ছোঁয়ায় আভা’র মহালয়া ও মেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর

শতদল তালুকদার, সিডনি

  • 12:27 pm - September 03, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার
সংস্কৃতির আলোয়, ঐতিহ্যের ছোঁয়ায় আভা’র মহালয়া ও মেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। ছবি: সংগৃহীত

শারদোৎসবের প্রাক্কালে বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির আবহকে আরও বর্ণময় করে তুলতে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। আগামী শনিবার, ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬৪ ম্যাকক্লিন স্ট্রিট, ব্ল্যাকটাউন, NSW 2767-এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে ।

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও নান্দনিকতার এক অপূর্ব সম্মিলন ঘটাতে আয়োজিত এ মেলায় থাকছে ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, দেশীয় খাবার এবং নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির শিকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও নিবিড়ভাবে তুলে ধরবে এ আয়োজন।

 

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নারী ও পুরুষের ঐতিহ্যবাহী পোশাকের স্টল, ঐতিহ্যবাহী গহনার স্টল এবং খাঁটি বাঙালি খাবারের আয়োজন। পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বিশেষ মহালয়া অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণাঢ্য ফ্যাশন শো।

শিশু ও নারীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। নারীদের জন্য বিনামূল্যে আলতা আঁকার ব্যবস্থা এবং শিশুদের জন্য বিনামূল্যে ফেস পেইন্টিং রাখা হয়েছে। ফলে পারিবারিক বিনোদন ও সাংস্কৃতিক আবহে দিনটি উপভোগের সুযোগ পাবেন সব বয়সী দর্শনার্থী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে সবাইকে এ সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মেলায় ব্যবসায়িক স্টল দিতে আগ্রহীদের জন্য স্টল বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 0412 270 295 (সন্জীব মহাজন) এবং 0431 527 558 (সুব্রত পাল) নম্বরে।

প্রবাসের ব্যস্ত জীবনে বাঙালির শেকড় ও ঐতিহ্যের সঙ্গে নতুন করে সেতুবন্ধন রচনার প্রত্যয়ে আয়োজিত এ মহালয়া ও মেলা হয়ে উঠতে পারে সিডনির বাঙালি সমাজের জন্য এক মিলনমেলা—যেখানে সংস্কৃতি, ঐতিহ্য, আনন্দ ও সম্প্রীতি একসূত্রে গাঁথা হবে।

‘মেলার টানে আসুন, সংস্কৃতির বন্ধনে থাকুন—আভার সঙ্গে উদযাপন করুন মহালয়া।’

এই শাখার আরও খবর

জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, কয়েক দিন পরই উধাও

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ দেখা মিলেছিল গাছপালায় ভরা একটি বিশাল ভাসমান দ্বীপের। কিন্তু যেভাবে রহস্যজনকভাবে দ্বীপটির আবির্ভাব হয়েছিল, কয়েক দিনের মধ্যেই সেটি আবার…

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর…

দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১,৩১১ অস্ত্র, অধরা ৬৯০ পলাতক বন্দি

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৩১১টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। একই সময়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে…

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা: প্রয়োজন, নাকি চাপ?

বাংলাদেশ নতুন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে দেশটির…

নাটোরে চেম্বারের সামনে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ চেম্বারের পাশের সড়কে ফেলে রেখে যায় তারা। বুধবার (২…

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নামের একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au