বাংলাদেশ

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

  • 3:12 pm - September 03, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় ছিলেন ছায়েদুর রহমান। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন তিনি। পরে বাসায় ফিরে তাঁর স্ত্রী ছায়েদুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। তাঁরা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এই শাখার আরও খবর

জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, কয়েক দিন পরই উধাও

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ দেখা মিলেছিল গাছপালায় ভরা একটি বিশাল ভাসমান দ্বীপের। কিন্তু যেভাবে রহস্যজনকভাবে দ্বীপটির আবির্ভাব হয়েছিল, কয়েক দিনের মধ্যেই সেটি আবার…

দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১,৩১১ অস্ত্র, অধরা ৬৯০ পলাতক বন্দি

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৩১১টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। একই সময়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে…

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা: প্রয়োজন, নাকি চাপ?

বাংলাদেশ নতুন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে দেশটির…

সংস্কৃতির আলোয়, ঐতিহ্যের ছোঁয়ায় আভা’র মহালয়া ও মেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর

শারদোৎসবের প্রাক্কালে বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির আবহকে আরও বর্ণময় করে তুলতে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। আগামী শনিবার, ১০…

নাটোরে চেম্বারের সামনে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ চেম্বারের পাশের সড়কে ফেলে রেখে যায় তারা। বুধবার (২…

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নামের একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au