ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের জেরে সংঘর্ষ, আহত ১০
মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটকের পর উত্তেজনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে…
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনটি উদ্যাপন করা হয়।
রাজধানীর এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তি, পুরোহিত ও সেবাইতদের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ। মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা পুরোহিত ও সেবাইতদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের এই শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের সম্মানী বিতরণের আয়োজনকে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au