বাংলাদেশ

কাদের-সাদ্দামসহ ৭ আসামির মামলার রায় আগামী সপ্তাহে

  • 7:29 pm - September 03, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন মামলাটি রায়ের জন্য থাকতে পারে বলে তারা আশা করছেন।

এর আগে গত ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা, নির্যাতনের নির্দেশ, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

এর আগে গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।

এই শাখার আরও খবর

গ্যাস-বিদ্যুতের সংকট কাটতে সময় লাগবে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ–সংকট দূর করতে সময় লাগতে পারে, তবে চুরি-লুটপাট বন্ধ করতে সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

হাঙরের হামলা থেকে বেঁচে ফেরা লিয়া স্টুয়ার্টকে ‘মিথ্যাবাদী’ বলায় ক্ষুব্ধ শ্রোতারা

হাঙরের হামলা থেকে বেঁচে যাওয়া অস্ট্রেলীয় নারী লিয়া স্টুয়ার্টকে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে ‘মিথ্যাবাদী’ বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন একটি রেডিও অনুষ্ঠানের তিন উপস্থাপক।…

বিলি স্লেটারের উত্তরসূরি দারিয়াস বয়েড, কুইন্সল্যান্ডের নতুন স্টেট অব অরিজিন কোচ

অস্ট্রেলিয়ার স্টেট অব অরিজিনে কুইন্সল্যান্ড মারুনসের নতুন কোচ হিসেবে দারিয়াস বয়েডকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী কোচ বিলি স্লেটারের জায়গায় ৩৯ বছর বয়সী সাবেক এই তারকাকে…

ইরানের সঙ্গে চুক্তি করলে নিষেধাজ্ঞা, মোদী-পেজ়েশকিয়ান বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ওই বৈঠকে ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্যচুক্তি নিয়ে…

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের জেরে সংঘর্ষ, আহত ১০

মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে আটকের পর উত্তেজনার জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে…

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au