বিশ্ব

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

  • 3:46 pm - September 05, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত।

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে। তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, সংঘর্ষের সময় গাড়িটিতে আটজন ছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে গাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। এ কারণে নিহতরা ওই রাজ্যের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটি কেরালার গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। গাড়িটি কীভাবে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিটির সঙ্গে সংঘর্ষে জড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au