বিশ্ব

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজ উল্টে নিখোঁজ ১৪০, উদ্ধার ১০২

  • 8:19 pm - September 13, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। দুর্ঘটনার পর জাহাজটিতে থাকা ১৪০ যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০২ জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নিখোঁজের তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। পরে জাহাজটি সাগরে উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

দুর্ঘটনার সময় জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ছিলেন। এটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১৫০ কিলোমিটার আগে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি উল্টে যাওয়ার আগে ক্যাপ্টেন প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের মুখে পড়ার কথা জানান। এ সময় জাহাজটি কাত হয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান পুতু সুদায়ানা বলেন, পরে তারা জানতে পারেন জাহাজটি উল্টে গেছে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জাহাজটির যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ও অন্য একটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। দেশটির দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে যাত্রীবাহী জাহাজ ও ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়।

সূত্র: অডেসি

এই শাখার আরও খবর

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তিনজনের মৃত্যু, নিখোঁজ নাতি; শোকে পাথর সুখচাঁন

মেজ জামাতা সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তাই তিন মেয়ের পরিবারকে বাড়িতে দাওয়াত করেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক মজিবুর রহমান ওরফে সুখচাঁন। দুপুরে সবাই মিলে খাওয়াদাওয়া…

৯/১১-এর আগেই ভারতের দিকে নজর ছিল লাদেনের, দাবি মার্কিন গোয়েন্দা নথিতে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার আগেই একাধিক দেশে হামলার পরিকল্পনা করেছিল আল কায়েদা। সেই সম্ভাব্য নিশানার তালিকায় ভারতও ছিল বলে দাবি করা হয়েছে…

নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই? দৌড়ে লাগাম চান মাস্ক, অল্টম্যান ও আমোদেই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নয়নের গতি কি কমানো প্রয়োজন? বিশ্বের তিন শীর্ষ এআই প্রতিষ্ঠানের কর্তার সাম্প্রতিক অবস্থান অন্তত সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। তাঁদের আশঙ্কা,…

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিট খারিজ

আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও সমমনা সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সরকারের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে…

আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে, দাবি গোলাম পরওয়ারের

আওয়ামী লীগকে নতুন রূপে সাজিয়ে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ প্রক্রিয়ায় সরকারের…

আওয়ামী লীগের মিছিল থেকে সারাদেশে গ্রেপ্তার ৫৩

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বের করা মিছিলকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিভিন্ন এলাকায় মিছিল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au