বাংলাদেশ

সহকর্মী ও স্বজনদের অশ্রুজলে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়

  • 10:44 pm - September 13, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর কাউনিয়া মহাশ্মশানে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে সকাল ১১টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হয়। সেখানে প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিনও।

সমকালের বরিশাল অফিসপ্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি তাকে উদ্দেশ করে একটি চিঠি লিখে গেছেন। চিঠিতে সমকাল পত্রিকায় তার পাওনা টাকা আদায় করে ‘বৌদির’ হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিষয়টি তিনি ইতোমধ্যে অফিসকে জানিয়েছেন।

শুক্রবার রাতে নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মরদেহের সঙ্গে পাঁচটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর বরিশাল প্রেস ক্লাবের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় উত্তর মল্লিক রোডে তার নিজ বাড়িতে। সেখানে পারিবারিক ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুরের পর মরদেহ নিয়ে যাওয়া হয় কাউনিয়া মহাশ্মশানে।

সেখানেই শেষ বিদায় জানানো হয় বরিশালের দীর্ঘদিনের এই সাংবাদিককে।

এই শাখার আরও খবর

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতির নতুন অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।…

একজন সন্ন্যাসীর মায়ের শেষকৃত্য এবং বাংলাদেশের নির্মম বাস্তবতা

কিছু আলোকচিত্র এমনভাবে একটি সময়ের ইতিহাস তুলে ধরে, যা একটি বই—এমনকি একাধিক বইও—হয়তো এতটা মর্মস্পর্শীভাবে প্রকাশ করতে পারে না। ভিয়েতনাম যুদ্ধের সেই বিখ্যাত ছবিটির কথা…

সিডনিতে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ, দুই শিশুসহ যুবক গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে এক নারীকে ভয় দেখিয়ে গাড়ি ছিনতাই, আরেক ব্যক্তির হাতে ছুরিকাঘাত এবং পুলিশের ধাওয়া থেকে পালানোর অভিযোগে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার…

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তিনজনের মৃত্যু, নিখোঁজ নাতি; শোকে পাথর সুখচাঁন

মেজ জামাতা সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তাই তিন মেয়ের পরিবারকে বাড়িতে দাওয়াত করেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক মজিবুর রহমান ওরফে সুখচাঁন। দুপুরে সবাই মিলে খাওয়াদাওয়া…

৯/১১-এর আগেই ভারতের দিকে নজর ছিল লাদেনের, দাবি মার্কিন গোয়েন্দা নথিতে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার আগেই একাধিক দেশে হামলার পরিকল্পনা করেছিল আল কায়েদা। সেই সম্ভাব্য নিশানার তালিকায় ভারতও ছিল বলে দাবি করা হয়েছে…

নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই? দৌড়ে লাগাম চান মাস্ক, অল্টম্যান ও আমোদেই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নয়নের গতি কি কমানো প্রয়োজন? বিশ্বের তিন শীর্ষ এআই প্রতিষ্ঠানের কর্তার সাম্প্রতিক অবস্থান অন্তত সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। তাঁদের আশঙ্কা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au