ইরান যুদ্ধের প্রভাবে ব্রিকসে বাড়ছে নতুন সমীকরণ, প্রকাশ্যে বিভাজন
ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার পাশাপাশি ব্রিকস জোটের সদস্যদের মধ্যকার সম্পর্ক ও মতপার্থক্যও আরও স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস…
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের প্রয়াত মা মেরিয়ান এলারির দীর্ঘদিন সরকারি আবাসনে বসবাস নিয়ে মন্তব্য করে রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী লিবারেল পার্টির নেতারাও তার মন্তব্যের নিন্দা জানিয়েছেন।
নিউজ২৪ ডটকম অস্ট্রেলিয়াকে দেওয়া পৃথক বক্তব্যে লেবার পার্টির বাণিজ্যমন্ত্রী ডন ফ্যারেল এবং লিবারেল পার্টির ছায়া শিল্পমন্ত্রী অ্যান্ড্রু হ্যাস্টি হ্যানসনের মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর বলে উল্লেখ করেন।
সম্প্রতি হ্যানসনের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় আসে। ওই সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মা মেরিয়ান এলারির কয়েক দশক সরকারি আবাসনে বসবাসের বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডন ফ্যারেল বলেন, কারও মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা অত্যন্ত আপত্তিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার মাকে ভালোবাসতেন এবং এভাবে প্রকাশ্যে তার মাকে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফ্যারেল আরও বলেন, ওয়ান নেশন পার্টির রাজনৈতিক অবস্থানের মধ্যে এক ধরনের তিক্ততা রয়েছে, যা তার মতে অস্ট্রেলিয়ার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে হ্যানসনকে তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, সহকর্মীদের কাছ থেকে মর্যাদা ও সম্মান পেতে হলে প্রধানমন্ত্রীর মাকে এভাবে আক্রমণ করা কোনোভাবেই উপযুক্ত রাজনৈতিক আচরণ হতে পারে না।
অন্যদিকে লিবারেল পার্টির ছায়া শিল্পমন্ত্রী অ্যান্ড্রু হ্যাস্টিও হ্যানসনের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তার মতে, এ ধরনের মন্তব্য হ্যানসনকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচনার আরও একটি কারণ।
হ্যাস্টি বলেন, রাজনৈতিক বিতর্কে কারও প্রয়াত মাকে টেনে আনা উচিত নয়। বিশেষ করে এমন কোনো পরিস্থিতি নিয়ে মন্তব্য করা ঠিক নয়, যে পরিস্থিতির সঙ্গে ওই ব্যক্তি বর্তমানে যুক্তও নন এবং যার বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার মাকে ভালোবাসেন এবং রাজনীতির আলোচনায় মায়েদের বাইরে রাখা উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ না করার আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়ার রাজনীতিতে পলিন হ্যানসন দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। এবার অ্যান্থনি অ্যালবানিজের প্রয়াত মাকে নিয়ে তার মন্তব্যের পর ক্ষমতাসীন ও বিরোধী উভয় রাজনৈতিক শিবির থেকেই সমালোচনা আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au