অস্ট্রেলিয়া

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে টেলরের বিশ্বরেকর্ড

  • 1:39 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্বরেকর্ড টেলরের।ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। এই ম্যাচে খেলতে নেমে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হয়েছেন তিনি।

ব্রেন্ডন টেলরের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য এখন ২২ বছর ৪ মাস। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। ২০১২ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় শচীনের ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ৩ মাস। ফলে প্রায় এক মাসের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন টেলর।

তবে ওয়ানডেতে রান ও ম্যাচ খেলার দিক থেকে এখনো শচীন টেন্ডুলকারই সবার ওপরে। ৪৬৩ ওয়ানডেতে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান, যা এই সংস্করণে সর্বোচ্চ। একই সঙ্গে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে তার দখলে।

৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে জিম্বাবুয়ের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামার আগে ২০৭ ওয়ানডেতে তার নামের পাশে ছিল ১১টি সেঞ্চুরি। জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

টেলরের ক্যারিয়ারে অবশ্য বড় ধরনের বিরতিও এসেছে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২২ সালে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে তাকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন দেশটির এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার মাঠে ফিরেই শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

এই শাখার আরও খবর

আরব সাগরে ভারত-পাক নৌজাহাজের সংঘর্ষ, পাক কূটনীতিককে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় ভারতীয় নৌসেনার একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌসেনার একটি টহল জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত…

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।…

অফ-সিজনে মাউন্ট ফুজিতে উদ্ধার অভিযানে ফি নেবে জাপান

জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত মৌসুমের বাইরে ওঠার সময় কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে উদ্ধার করতে হলে তার কাছ থেকে খরচ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির…

স্টুডেটদের পরিবার আনা কঠিন করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ কার্যত সীমিত করার পরিকল্পনা করছে সরকার। নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় সাময়িক ভিসার সংখ্যা কমানো,…

নতুন গঙ্গা চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। আগামী ডিসেম্বরেই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার…

৪২ দিনের ব্যবধানে একই হাসপাতালে আবারও আগুন

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার স্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au