দিল্লিতে কিশোরীকে ধর্ষণ-হত্যার অভিযোগ, সিসিটিভি দেখে চারজন গ্রেপ্তার
ভারতের দিল্লিতে রাস্তার পাশে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনই নাবালক। পুলিশের প্রাথমিক ধারণা, ১৭ বছর বয়সী ওই কিশোরীকে…
পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। একই সঙ্গে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদে সহযোগিতা করে সংস্থাটির প্রশ্নের উত্তর দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত শুনানি শেষে রিজওয়ানের আবেদন খারিজ করেন আদালত। এর এক দিন আগে আইনজীবীদের মাধ্যমে লাহোর হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার।
আবেদনে রিজওয়ান দাবি করেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার কারণ এনসিসিআইএ স্পষ্ট করেনি। অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্তে সংস্থাটির এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রিজওয়ানের যুক্তি ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতি, বেটিং ও স্পট-ফিক্সিংয়ের মতো অভিযোগ তদন্তের দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের (এসিইউ)। ফলে এ ধরনের বিষয়ে এনসিসিআইএর তদন্ত করার এখতিয়ার নেই।
রিট আবেদনে এনসিসিআইএর অভিযোগকে ‘অস্পষ্ট’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন রিজওয়ান। তাকে হয়রানি এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য রিজওয়ানকে তলব করেছিল এনসিসিআইএ। একই দিনে পাকিস্তানের আরেক ক্রিকেটার ইমাম-উল-হকও সংস্থাটির সামনে হাজির হন।
ইমামকে দেওয়া প্রশ্নগুলোর লিখিত উত্তর পরে জমা দিতে বলা হয়েছিল। তিনি চলতি সপ্তাহের শুরুতে সেই উত্তর সংস্থাটির কাছে পাঠিয়ে দেন। রিজওয়ান অবশ্য সরাসরি আদালতের দ্বারস্থ হন।
রিটে আরও অভিযোগ করা হয়, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর রিজওয়ানের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।
আবেদনে বলা হয়েছে, রাত ১টার দিকে হোটেলের লবিতে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে সরকারি কোনো সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি তার মোবাইল ফোন নিয়ে নেন। তবে কেন ফোনটি নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাকে কোনো কারণ বা লিখিত আদেশ দেখানো হয়নি বলে দাবি করেন রিজওয়ান।
তাকে জানানো হয়েছিল, ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। তবে রিজওয়ানের দাবি, এরপরও ফোনটি তাকে ফেরত দেওয়া হয়নি।
লর্ডস টেস্টে পাকিস্তান ১৯৪ রানে হেরে যাওয়ার পর রিজওয়ান, ইমামসহ কয়েকজন ক্রিকেটারকে ইংল্যান্ড সফরের দল থেকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একই সময়ে সফর শেষে দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত শুরু করে পিসিবি। তবে সেই তদন্তের সঙ্গে এনসিসিআইএর জিজ্ঞাসাবাদের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে রিজওয়ান ও ইমামের অন্তর্ভুক্তি নিয়েও নির্বাচকদের কাছে ব্যাখ্যা চেয়েছিল পিসিবি। ২৪ ঘণ্টার মধ্যে তাদের নির্বাচন প্রক্রিয়া ও কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব দিতে বলা হয়। এর পর নির্বাচক কমিটির সদস্য মিসবাহ-উল-হক পদত্যাগ করেন।
লাহোর হাইকোর্টের এই সিদ্ধান্তের পর রিজওয়ান এনসিসিআইএর প্রশ্নের উত্তর দেবেন কি না, কিংবা রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন কি না, তা এখনো জানা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au