অস্ট্রেলিয়া

ফিল ওয়াহর ২১ বছর বয়সী ছেলের মৃত্যু, শোকে রাগবি বিশ্ব

  • 7:44 pm - September 18, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
ফিল ওয়াহর বড় ছেলে জ্যাক (বাঁয়ে) মারা গেছেন। | ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার রাগবি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাগবি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাবেক ওয়ালাবিস তারকা ফিল ওয়াহর বড় ছেলে জ্যাক ওয়াহ মারা গেছেন। গত শুক্রবার মাত্র ২১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

কোড স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাজনিত অতিরিক্ত মাদক গ্রহণের কারণে জ্যাকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জ্যাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাগবি অঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে ওয়াহ পরিবার বলেছে, প্রিয় সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।

পরিবারের বিবৃতিতে বলা হয়, “প্রিয় ছেলে জ্যাককে হারানোর গভীর বেদনা আমরা অনুভব করছি। এই শোকের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

“জ্যাক ছিল প্রাণবন্ত ও হাসিখুশি এক তরুণ। তাঁর উষ্ণতা ও প্রাণবন্ত ব্যক্তিত্ব যাঁরা তাঁকে চিনতেন, তাঁদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

পরিবার আরও বলেছে, “এই আকস্মিক মৃত্যুর ধাক্কা সামলে ওঠার সময়ে আমরা তাঁর পরিবার ও বন্ধুদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি। আমরা ভালোবাসা ও সমর্থনের যে বার্তা পেয়েছি, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”

ফিল ওয়াহর সাবেক স্ত্রী মিশেলের ঘরে জন্ম জ্যাকের। তাঁদের আরেক ছেলে চার্লি। বড় ভাইয়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন চার্লি। ভাইয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার বড় ভাই, তোমাকে আমি যতটা ভালোবাসি, তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।”

চার্লি আরও লেখেন, “তুমি আমাকে আজকের মানুষ হয়ে উঠতে সাহায্য করেছ। যখনই প্রয়োজন হয়েছে, তুমি আমার পাশে থেকেছ, আমাকে দেখাশোনা করেছ এবং রক্ষা করেছ।”

“তুমি আমাকে যা কিছু শিখিয়েছ, তা আমি সারাজীবন সঙ্গে নিয়ে চলব। তুমি যেখানেই থাকো, সেখান থেকে আমাকে দেখবে এবং আমার জন্য গর্বিত হবে বলে আমি জানি। আশা করি, আমি তোমাকে গর্বিত করতে পারব। শান্তিতে থেকো জ্যাক। তোমাকে সবসময়, চিরকাল ভালোবাসব।”

চার্লি ওয়াহ তাঁর ভাইকে স্মরণ করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। | ছবি: ইনস্টাগ্রাম

চার্লির ওই পোস্টের নিচে বন্ধুবান্ধব ও সাধারণ মানুষ শোক প্রকাশ করে তাঁকে সমবেদনা জানিয়েছেন।

জন্মের পর দীর্ঘ সময় হাসপাতালে

জ্যাকের জন্মও ছিল বেশ কঠিন পরিস্থিতিতে। নির্ধারিত সময়ের ১৩ সপ্তাহ আগে জন্ম নেওয়ায় তাঁকে জীবনের প্রথম তিন মাসের বড় একটি সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাটাতে হয়েছিল।

২০১৯ সালের এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা জানিয়েছিলেন ফিল ওয়াহ। 2GB রেডিওকে তিনি বলেছিলেন, জন্মের সময় জ্যাকের ওজন ছিল মাত্র ১ হাজার ৪০ গ্রাম। জন্মের পর ওজন কমে তা ৯৭০ গ্রামে নেমে গিয়েছিল।

ওয়াহ বলেছিলেন, “আপনি যখন একটি সুস্থ নবজাতকের প্রত্যাশা করছেন, তখন ১৩ সপ্তাহ আগে এবং এত কম ওজন নিয়ে সন্তানের জন্ম হওয়া যেকোনো বাবা-মায়ের জন্যই অত্যন্ত ভীতিকর।”

তিনি আরও জানান, জ্যাককে প্রায় ১২ সপ্তাহ নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছিল। তখন সন্তানের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিণতি কী হতে পারে, তা নিয়ে পরিবারকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছিল।

সূত্র-নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

দিল্লির বৈঠক বাতিল নয়, অনলাইনে হবে; আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে জয়-পুতুলকে আনার আলোচনা

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের শুক্রবারের নির্ধারিত বৈঠক বাতিল হয়নি। দিল্লিতে সশরীরে বৈঠকের পরিবর্তে এটি অনলাইনে অনুষ্ঠিত হবে…

বিরতির পর আবারও শুরু, তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আবারও আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু…

দিল্লিতে কিশোরীকে ধর্ষণ-হত্যার অভিযোগ, সিসিটিভি দেখে চারজন গ্রেপ্তার

ভারতের দিল্লিতে রাস্তার পাশে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনই নাবালক। পুলিশের প্রাথমিক ধারণা, ১৭ বছর বয়সী ওই কিশোরীকে…

জিন্নাহর পরিবার নিয়ে ফজলুর রহমানের মন্তব্য, ‘বাবা মাছ বিক্রি করতেন, ছিলেন হিন্দু’

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন এবং তাঁর পারিবারিক পরিচয় নিয়ে নানা ঐতিহাসিক তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি…

রিজওয়ানের রিট খারিজ, সাইবার সংস্থার জিজ্ঞাসাবাদে সহযোগিতার নির্দেশ

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। একই সঙ্গে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদে সহযোগিতা করে সংস্থাটির…

বিজ্ঞাপনে ট্রাম্পকে সরাসরি সমালোচনা, মুখ খুললেন রিপাবলিকান কংগ্রেসওম্যান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছেন তাঁর নিজ দলের কংগ্রেসওম্যান মারিয়া এলভিরা সালাজার। ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে ক্যামেরার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au