বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা, দুয়ার ঘরে এল নতুন অতিথি

  • 2:13 pm - September 20, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
দ্বিতীয় বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর! ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন সদস্য। শনিবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তারকা দম্পতি।

মেয়ে হওয়ার খবর ভাগ করে নিলেন দীপিকা-রণবীর। ছবি: ইনস্টাগ্রাম

শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে তাঁরা জানান, বড় বোন দুয়ার জীবনে এসেছে নতুন খেলার সাথী। এ খবরে দীপিকা ও রণবীরের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। পরে একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। প্রথম সন্তান জন্মের পর বেশ কিছুদিন মেয়েকে গণমাধ্যমের আড়ালে রাখেন দীপিকা ও রণবীর। পরে ধীরে ধীরে মেয়েকে ঘিরে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তাঁরা।

দুয়ার জন্মের পর দীপিকার ব্যক্তিগত জীবনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। অভিনয়ের পাশাপাশি মাতৃত্বও উপভোগ করছেন এই অভিনেত্রী।

কাজের ব্যস্ততাও অবশ্য কমেনি দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় কাজ করছেন তিনি। পাশাপাশি অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও তাঁকে দেখা যাবে।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

সিডনিতে বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সিডনির পূর্বাঞ্চলে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫…

দৌলতদিয়ায় পার্কিং করা বাসে আগুন, নাশকতা নাকি দুর্ঘটনা?

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।…

ক্যানারি দ্বীপপুঞ্জের পথে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বাংলাদেশিদের পাঠানোর নামে মানবপাচারের অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে স্পেনে বিচার শুরু হয়েছে। অভিযোগ, ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি…

বিরোধী দলের লং মার্চ: সংসদীয় গণতন্ত্রের জন্য কী বার্তা?

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে নতুন করে একটি সংসদীয় শাসনব্যবস্থা কার্যকর হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের ভূমিকা সংবিধান, সংসদীয় রীতি ও রাজনৈতিক সংস্কৃতির…

জামিন মেলেনি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে ১৪ দিনের জেল হেফাজত

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শনিবার হলদিয়া আদালতে তার জামিনের আবেদন খারিজ করে এই নির্দেশ দেওয়া হয়।…

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগের অংশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au