হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…
রাজবাড়ীর সদর উপজেলায় দুর্গাপূজার আগে একটি পূজামণ্ডপে দেবী দুর্গা ও সরস্বতীর প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার বানিবহের বড়বাজার দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘটনার বিষয়ে বড়বাজার দুর্গামণ্ডপের সভাপতি অরুণ কুন্ডুর সঙ্গে কথা হলে তিনি জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে মণ্ডপের ভেতর থেকে কোদাল আনতে গেলে প্রতিমা ভাঙচুরের বিষয়টি তাদের নজরে আসে।
অরুণ কুন্ডু বলেন, মণ্ডপের মূল ফটকে বাইরে থেকে তালা লাগানোই ছিল। প্রতিমা ভাঙার ধরন দেখে তাদের ধারণা, বাইরে থেকে কেউ লাঠি দিয়ে খোঁচা মেরে প্রতিমার মুখ ভেঙে দিয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, বানিবহের বড়বাজার দুর্গামণ্ডপে প্রায় ১৫০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পূজামণ্ডপে পূজার প্রস্তুতির মধ্যে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডু এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার। তিনি বলেন, যারা শান্তিপ্রিয় রাজবাড়ীকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au