হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে যারা এই ভিসার যোগ্য হবেন না, তাদের জন্য চালু করা হচ্ছে সর্বোচ্চ ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।
নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে পুরো গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে।
তবে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া ক্রেডিট, আগের পড়াশোনার ভিত্তিতে পাওয়া ক্রেডিট কিংবা ‘রিকগনিশন অব প্রায়োর লার্নিং’-এর মাধ্যমে পাওয়া ক্রেডিট কোর্সের মেয়াদ পূরণের ক্ষেত্রে গণনা করা হবে না।
আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত হতে পারে। স্নাতক ডিগ্রি কখন সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি।
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত স্নাতক ডিগ্রির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট বা আইকিউএ করার প্রয়োজন হবে না। তবে ভিসার আবেদন করার সময় স্নাতক ডিগ্রির সনদ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
যেসব গ্র্যাজুয়েট পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারবেন না, তাদের জন্য চালু হচ্ছে ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’। এই ভিসার আওতায় সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে কাজ করার সুযোগ থাকবে।
লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে পড়াশোনা করে শেষ করা শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ বহনের সক্ষমতা দেখাতে কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে।
নতুন এই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না এবং একজন ব্যক্তি জীবনে একবারই এ ভিসা নিতে পারবেন। এ ভিসায় থাকা ব্যক্তি নিজস্ব ব্যবসার মালিক হতে পারবেন না। পাশাপাশি এই ভিসার ভিত্তিতে সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা কিংবা সন্তানের জন্য ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসার আবেদন করার সুযোগও থাকবে না।
নতুন নিয়ম অনুযায়ী পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। নিউজিল্যান্ডের নতুন অনলাইন ইমিগ্রেশন ব্যবস্থার মাধ্যমে এসব ভিসার আবেদন করা যাবে।
সূত্র: ইকোনমিক টাইমস
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au