সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আগে…
OTN Bangla Desk: ভিক্টোরিয়ার ইয়ারা রেঞ্জেসে মেলবা হাইওয়েতে একটি ট্যুর বাস ও দুটি গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২১ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন প্যারামেডিকরা। তাঁদের মধ্যে কয়েকজন কিশোর-কিশোরীও রয়েছেন।
ভিক্টোরিয়া পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা প্রায় ২টা ৪০ মিনিটে টু হিলস রোডের কাছে বাসটির সঙ্গে একটি সাদা গাড়ি ও একটি নীল রঙের টয়োটার সংঘর্ষ হয়। সাদা গাড়ির নারী চালক ঘটনাস্থলেই মারা যান। টয়োটার চালক ও যাত্রী সামান্য আহত হয়েছেন।
বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান Mee’s জানিয়েছে, বাসটি দুপুর ১টার দিকে ম্যানসফিল্ড থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকসহ বাসটিতে ১৮ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া জানিয়েছে, শরীরের ওপরের অংশে আঘাত পাওয়া এক কিশোরকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে দ্য আলফ্রেড হাসপাতালে নেওয়া হয়েছে। পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকেও গুরুতর অবস্থায় বক্স হিল হাসপাতালে নেওয়া হয়। আরও এক কিশোরী ও এক কিশোরকে স্থিতিশীল অবস্থায় পৃথক হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। জরুরি সেবাকর্মীরা পৌঁছানোর পর আহতদের সহায়তায় প্রত্যক্ষদর্শী ও দায়িত্বের বাইরে থাকা কয়েকজন প্যারামেডিকও এগিয়ে আসেন।
সংঘর্ষের পর ক্যাসটেলা ও ইয়ার মধ্যবর্তী অংশে মেলবা হাইওয়ে উভয় দিকে বন্ধ করে দেওয়া হয়।
চার দিনের মধ্যে মেলবা হাইওয়ের ওই এলাকায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। সোমবার ক্যাসটেলায় একটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au