বাংলাদেশ

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • 1:40 am - September 28, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ইমুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরী ও এক যুবকের। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজু গাজী (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। অভিযুক্ত রাজু সখিপুর থানার চারভাগা শনিকান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে রাজুর পরিচয় হয়। পরে ইমুতে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর রাজুর সঙ্গে দেখা করতে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় যায় কিশোরী। এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে রাজু জোর করে তাকে মোটরসাইকেলে তুলে সখিপুরে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে একদিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।

পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে যান রাজু। সেখানে একটি আবাসিক হোটেলে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়। পরে কিশোরী বিয়ের জন্য কাবিননামা করার কথা বললে তাকে এলাকায় ফিরিয়ে আনা হয়। এরপর বাড়ির পাশের একটি সড়কে তাকে রেখে রাজু চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি নিয়ে বিচার চান। সেখানে সমাধান না হওয়ায় অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তারা। পরিবারের দাবি, রাজু বিয়েতে রাজি হননি।

এ ছাড়া মামলা করলে বা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরীকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, আইনি সহায়তার জন্য সখিপুর থানায় গেলে তাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে কিশোরীর মা আদালতে মামলা করেন।

অভিযোগের বিষয়ে জানতে রাজু গাজীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

বন্যায় ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি

টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। আগামী…

ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬

ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় রাজ্যটিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন।…

পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে ক্যাম্পাসের অডিটোরিয়াম…

সালমানের স্টুডিও ভাঙচুরে গ্রেফতার ৪, ‘মূল পরিকল্পনাকারী’ও আটক

ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার…

রাড্ডা-সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির চাঁদাবাজি-দখলের অভিযোগ

মাত্র গত সপ্তাহেই পটুয়াখালীর এক হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সমালোচনার মুখে হুমকি দেয়া ব্যক্তিকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা…

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au