কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শুভমান গিলের দুর্দান্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ২৯৬ রানের লক্ষ্য…
ভারতের উত্তর প্রদেশে টানা ৬০ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় রাজ্যটিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। এ ছাড়া ১০৭টি পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ২১টি বাড়িঘর।
রাজ্য সরকারের তথ্যের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সীতাপুর জেলায়। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। এরপর লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন।
অতিবৃষ্টিতে পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি পশু মারা গেছে হারদই জেলায়, সেখানে ২৮টি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া সীতাপুরে ১৬টি, কন্নৌজে ১৪টি, বাহরাইচ ও কানপুর দেহাতে সাতটি করে এবং উন্নাওয়ে ছয়টি পশু মারা গেছে।
বাড়িঘরের ক্ষয়ক্ষতির দিক থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হারদই। জেলাটিতে ২৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় পানি ঢুকে জনজীবন ব্যাহত হয়েছে। রাজধানী লখনউসহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যান চলাচলও বিঘ্নিত হচ্ছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭ দশমিক ৬ মিলিমিটার, ফতেহগড়ে ২২৪ মিলিমিটার, বাহরাইচের নানপাড়ায় ২১৭ মিলিমিটার, হারদইয়ে ২১৪ মিলিমিটার এবং কন্নৌজে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় আরও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যের মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারি বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে তিনি গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতা নিয়ে মন্তব্য করেন।
অন্যদিকে বহুজন সমাজ পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার দাবি জানান।
সুত্রঃ ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au