বিনোদন

প্যারিসের ফ্যাশন শোয়ে রাজকীয় সাজে ঐশ্বরিয়া রাই

  • 1:06 pm - September 30, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার
বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

প্যারিসের জমকালো এক ফ্যাশন শোয়ের মঞ্চে রাজকীয় সাজে হাজির হয়ে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোরম পটভূমিতে আয়োজিত অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে র‍্যাম্পে হাঁটেন এই আন্তর্জাতিক তারকা।

সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া পরেছিলেন ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ-শীত ২০২৬-২৭ কালেকশনের জন্য তৈরি বিশেষ একটি ভেলভেট গাউন। পোশাকটিতে ছিল থ্রি-ডি ফ্রিঞ্জ এমব্রয়ডারি, ক্রিস্টালখচিত কেপ, গভীর নেকলাইন এবং ফিটেড সিলুয়েট।

গাউনের সঙ্গে থাকা মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া কেপ তার পুরো সাজে যোগ করে আলাদা রাজকীয় আবহ। তবে পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়ার নতুন চুলের রংও ছিল আলোচনার কেন্দ্রে।

প্যারিসের মঞ্চে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তার নতুন ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সাইড পার্টিংয়ের সঙ্গে সফট ওয়েভে সাজানো চুলে ভিন্ন লুকে ধরা দেন তিনি।

সাজের সঙ্গে ছিল ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, লাল লিপস্টিক ও উইংড আইলাইনার। পুরো লুকে ঐশ্বরিয়াকে দেখা যায় আগের চেয়ে বেশ ভিন্ন ও নাটকীয় অবতারে।

তার এই নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্তদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন পেজও তার র‍্যাম্প লুক নিয়ে প্রশংসা করেছে।

ফ্যাশন কমেন্টারি প্ল্যাটফর্ম ‘ডায়েট সব্য’ ঐশ্বরিয়ার ছবি প্রকাশ করে তার দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য ও স্টাইলের প্রভাব নিয়ে মন্তব্য করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের অনেকেই ঐশ্বরিয়ার নতুন লুকের প্রশংসা করেছেন। কেউ তার স্টাইলকে প্রশংসা করে লিখেছেন, “এটা ঐশ্বরিয়ার দুনিয়া, আমরা শুধু এখানে বাস করছি।” আবার কেউ তার নতুন চুলের রং ও রাজকীয় সাজকে অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম আলোচিত লুক হিসেবে উল্লেখ করেছেন।

প্যারিসের এই উপস্থিতির মধ্য দিয়ে ঐশ্বরিয়া ফের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিলেন।

এই শাখার আরও খবর

আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারেক আহমেদ সিদ্দিককে দুদকের তলব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি…

মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ, শিক্ষক আটক

ময়মনসিংহের নান্দাইলে ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে…

সামাজিক যোগাযোগমাধ্যম বদলে দিচ্ছে শৈশব, বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুমিল্লায় টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নতুন…

লেগোর ১১ হাজার ৬৯৫ টুকরোয় পৃথিবীর মানচিত্র, বিশ্ব রেকর্ড দুই বন্ধুর

লেগোর ছোট ছোট ১১ হাজার ৬৯৫টি টুকরো জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু। পুরো কাজটি শেষ করতে তাদের সময়…

বালোচ বিদ্রোহী গোষ্ঠীর নারী শাখার হামলায় ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি

পাকিস্তানের বালোচিস্তানে সেনাবাহিনীর একটি কনভয়ে হামলার দাবি করেছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির দাবি, তাদের সদ্য গঠিত নারী শাখা ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কেএডি) এই…

নিউ সাউথ ওয়েলসে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী ও স্বজনকে হত্যার অভিযোগ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) উত্তরাঞ্চলের একটি বাড়িতে কয়েক সপ্তাহের ব্যবধানে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত দুজনের একজন ৭৯ বছর বয়সী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au