মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে…
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে আসিফ নজরুল দাবি করেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়। তাই বইটির বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুই কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড।
এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল আরও লেখেন, শেখ হাসিনার সরকারের সময়ে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার একাধিক ঘটনার প্রতিবাদ করা হয়েছিল।
তার দাবি, এখন একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে শেখ হাসিনার সময়ের নীতিরই অনুসরণ করা হচ্ছে। এতে মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au