বাংলাদেশ

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

  • 2:36 am - October 02, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
কক্সবাজারের হোটেল–মোটেল জোন। ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টের ৩০২ নম্বর কক্ষের শৌচাগার থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষে থাকা আড়াই বছরের শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। হোটেলকর্মীরা শিশুটির কান্না শুনে কক্ষে গিয়ে নারীর লাশ দেখতে পান। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, কুলছুমা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে স্বামী মো. হারুণের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তিনি। বিচারাধীন ওই মামলার শুনানির দিন ছিল বুধবার। মামলার হাজিরা দিতে ঈদগাঁও থেকে কক্সবাজার এসে তিনি হোটেলটিতে ওঠেন বলে জানা গেছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক ব্যক্তির সঙ্গে হোটেলে আসেন কুলছুমা। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেন। সঙ্গে ছিল আড়াই বছরের শিশুটি, যাকে কুলছুমা নিজের মেয়ে বলে পরিচয় করিয়ে দেন। বুধবার সকাল থেকে তারা বাইরে ছিলেন। বেলা ৩টার দিকে হোটেল কক্ষে ফেরেন। এরপর ওই ব্যক্তি কৌশলে হোটেল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হোটেলকর্মীরা জানান, বুধবার রাতে কক্ষের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে তারা সেখানে যান। পরে শৌচাগারে কুলছুমার রক্তাক্ত লাশ দেখতে পান। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কুলছুমার সঙ্গে হোটেল কক্ষে থাকা ব্যক্তি তার স্বামী হারুন নন। ওই ব্যক্তির দেওয়া ঠিকানার সঙ্গে কুলছুমার পরিবারের সদস্যদের পরিচিতির তথ্যও মেলেনি। হত্যার রহস্য উদ্ঘাটন এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের দুই কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

দেশে ফের ভূমিকম্প, মাত্রা কত?

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরের এ এলাকায় উৎপত্তি…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au