সাংবাদিকদের সামনে জীবিত ‘নিহত’ সাবেক সেনাকে হাজির করল পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সাবেক পাকিস্তানি সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করে…
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
আটক মো. রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানে বসবাসরত এক প্রতিবন্ধী নারীর ওপর চড়াও হয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ওই নারীর চিৎকার শুনে বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দা ও কর্মচারীরা সেখানে ছুটে আসেন। এ সময় তাঁরা রুবেল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানান রফিকুল ইসলাম। পরে তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাঁকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে হেফাজতে নেয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মিয়া। তাঁর দাবি, বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীসহ অন্যান্য অসহায় বৃদ্ধ নারী-পুরুষের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তিনি বৃদ্ধাশ্রমে যাননি বলে দাবি করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au