বাংলাদেশ

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

  • 7:26 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
মাদ্রাসাশিক্ষক কারী মো.মাসুদকে আটক করেছে পুলিশ।

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে কারী মো. মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কারী মো. মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসায় অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাকে মাদ্রাসা প্রাঙ্গণের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কারী মো. মাসুদকে আটক করে থানায় নিয়ে যায়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। মাদ্রাসাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

‘জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই’: জন্মদিনে জেমস

বাংলা রকসংগীতের জনপ্রিয় শিল্পী ও নগর বাউল জেমসের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া এই সংগীতশিল্পী শুক্রবার ৬৩ বছরে পা দিয়েছেন। দীর্ঘ সংগীতজীবনে…

দুর্গাপূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা চায় হিন্দু মহাজোট

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজার অন্তত ১০ দিন আগে থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী পূজামন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়…

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে…

প্রতিমা ভাঙচুরের ‘উৎসবে মেতেছে’ বাংলাদেশ

এবছরের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের একাধিক ঘটনা সামনে এসেছে। টাঙ্গাইল, পঞ্চগড়, সিলেট ও রাজবাড়ীতে নির্মাণাধীন বা পূজার জন্য প্রস্তুত করা…

ইরানের আশপাশে ৩ রণতরি, ২ ল্যান্ডিং গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরি ও দুটি ল্যান্ডিং গ্রুপ ওই অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা করা…

পর্যাপ্ত মজুতেও এলপি গ্যাসের সংকট তীব্র, দামও লাগামছাড়া

দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো দাবি করলেও বাজারে সংকট কাটছে না। বরং গত কয়েক সপ্তাহে সংকট আরও তীব্র হয়েছে এবং এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au