1. Lead Nwes

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

  • 8:16 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের আকুয়া বাইপাসসংলগ্ন গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয় বাসটি। এতে বাস ও অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার সাত আরোহী নিহত হন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে ঢাকা-জামালপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

পুলিশ-আদালত মানছেন না জামায়াত নেতা আখতারুজ্জামান, ছুঁড়ে মারলেন হেলমেট

প্রিজনভ্যান থেকে নামানোর সময় মাথায় পরানো হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। এ…

ভিক্টোরিয়া নির্বাচন সামনে রেখে ওয়ান নেশনের প্রচারণা শুরু

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ওয়ান নেশন। শনিবার মেলবোর্নের সাউথব্যাংকের ক্রাউন কনফারেন্স সেন্টারে প্রায় ৭৫০ সমর্থকের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে…

একের পর এক হামলা ও দখলচেষ্টায় গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন

রাজধানীতে গত কয়েক দিনে একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, দখলচেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সামনে এসেছে। কোথাও রাতের অন্ধকারে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা…

ঋণনির্ভর অর্থনীতি নিয়ে কোন পথে পাকিস্তান

বারবার নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ এবং মিত্র দেশগুলোর আমানত নবায়ন বা মেয়াদ বাড়ানোর ওপর নির্ভর করেই বৈদেশিক তারল্য ধরে রাখছে পাকিস্তান। অর্থনৈতিক ও…

প্রতিমা ভাঙচুরের ‘উৎসবে মেতেছে’ বাংলাদেশ

এবছরের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের একাধিক ঘটনা সামনে এসেছে। টাঙ্গাইল, পঞ্চগড়, সিলেট ও রাজবাড়ীতে নির্মাণাধীন বা পূজার জন্য প্রস্তুত করা…

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেল মিশন আচার্যের শিক্ষক পদে নিয়োগ

মা গৃহপরিচারিকার কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। অভাবের সংসারে নানা কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিশন আচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au