মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, প্রমাণের দাবি শুভেন্দুর
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা চোট নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই চোটের ঘটনা…
দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কোনো অপশক্তি সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ধনিরাম সেনের বাড়ি থেকে হরিদিঘী হয়ে কালীবাড়ি পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, পূজামণ্ডপে কোনো অপশক্তি হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তারা ‘বোকার স্বর্গে’ বসবাস করবে। হিন্দু-মুসলমানের দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করার কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্ত, নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সপ্তমী থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় সহায়তা টিম কাজ করবে। এসব টিম পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে প্রশাসনকে সহযোগিতা করবে।
তিনি বলেন, কোনো অপশক্তি যদি হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট করতে পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তাহলে তারা সফল হবে না।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ‘বিগত নির্বাচন থেকে শুরু করে আমাদের সনাতন ভাইয়েরা আমাদের বিএনপি সরকারের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, ইনশাল্লাহ তাঁদের শুধু এই পূজা নয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে।’
তিনি বলেন, প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করলে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।
‘ইনশাল্লাহ সেইভাবেই আমরা আমাদের কাজগুলো করে একটি সুন্দর শারদীয় দুর্গাপূজা উদযাপন করব,’ বলেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au