বাংলাদেশ

দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত

  • 10:06 pm - October 04, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে রবিবার (৪ঠা অক্টোবর) দুপুরে এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
পরে এক্স হ্যান্ডলে একটি পোস্টে মি জয়শংকর এই বৈঠককে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়কালীন সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন। রাষ্ট্রদূত হিসেবে ভূমিকায় তিনি যে অবদান রেখেছেন, সে জন্য মি হামিদুল্লাহ-কে অভিনন্দনও জানান তিনি।

আর এদিনের বৈঠকের ছবি পোস্ট করে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ লেখেন, “রাষ্ট্রদূত হিসেবে আঠারো মাসের কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি – যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।”

কূটনীতির ‘চিরাচরিত পথে না হেঁটে’ দুদেশের মানুষের মধ্যেকার নাড়ির টানকেই স্পর্শ করতে চেয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দিল্লিতে বছর দেড়েকের কার্যকালের শেষে রিয়াজ হামিদুল্লাহ অচিরেই জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন।

দিল্লিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সম্প্রতি যার ক্রেডেনশিয়ালস বা নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।

গত দেড়-দু’বছরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তা কার্যত নজিরবিহীন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এই সফর আয়োজনের ব্যাপারে এখনো দুই সরকারের মধ্যে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে।

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে ইঙ্গিত দিচ্ছেন, রবিবার ছুটির দিন দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার বৈঠক ছিল ‘বিদায়ী সৌজন্য সাক্ষাতের অতিরিক্ত কিছু’ – কারণ সম্পর্কের জটিলতার নানা দিক নিয়েও দু’পেক্ষর মধ্যে কথাবার্তা হয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

ভোটার তালিকা ইস্যুতে উত্তাল ভারত, নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবি

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রোববার রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে হাজারো…

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বারবার হামলা, রহস্য কোথায়?

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগামী ৭ অক্টোবর চুক্তি সই হতে যাচ্ছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au