বিশ্ব

পাকিস্তানি নারী এজেন্টের হানিট্র্যাপে ভারতীয় নৌসেনা সদস্য

  • 12:26 am - October 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক। ছবি: সংগৃহীত

পাকিস্তানি এক নারী গোয়েন্দা এজেন্টের ‘হানিট্র্যাপে’ পড়ে ভারতীয় নৌবাহিনীর এক সদস্য স্পর্শকাতর সামরিক তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বাসিন্দা ৩১ বছর বয়সী নাবিক প্রদীপ মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল।

সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই নাবিকের সঙ্গে পাকিস্তানি নারী এজেন্টের যোগাযোগ হয়। পরে তাদের মধ্যে অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, এই সম্পর্ককে কাজে লাগিয়ে ওই নারী এজেন্ট ভারতীয় নৌবাহিনী-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন।

গ্রেপ্তারের সময় প্রদীপ কোয়েম্বাটোরের আইএনএস অগ্রণীতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করছিলেন।

২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন প্রদীপ। বর্তমানে তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্তকারীদের দাবি, কয়েক মাস আগে পাকিস্তানের ওই নারী গোয়েন্দা এজেন্ট প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ধীরে ধীরে তার কাছ থেকে ভারতীয় নৌবাহিনীর কৌশলগত সম্পদ, যুদ্ধজাহাজের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির পরিচালনাগত কাঠামো-সংক্রান্ত সংবেদনশীল তথ্য নেওয়া হয় বলে অভিযোগ।

প্রদীপের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিশেষায়িত কাউন্টার ইন্টেলিজেন্স সেল। পরে তাকে নজরদারিতে রাখা হয়। তদন্তকারীদের দাবি, পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ওই নাবিক ঠিক কী ধরনের তথ্য সরবরাহ করেছেন এবং এর মাধ্যমে ভারতের নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

ভোটার তালিকা ইস্যুতে উত্তাল ভারত, নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবি

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রোববার রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে হাজারো…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগামী ৭ অক্টোবর চুক্তি সই হতে যাচ্ছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ…

৯২ রানে থামা রোহিতকে নিয়ে হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ প্রত্যাশা

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯২ রানে থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার এমন আউটে হতাশ হয়েছেন ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au