শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…
ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ।
রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোকের মধ্যে থাকা প্রতিষ্ঠানটির সম্পাদকীয় কার্যক্রম অন্তর্বর্তী সময়ে বিশ্বদীপ দাশের নেতৃত্বে পরিচালিত হবে।
মুখপাত্র বলেন, “প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।”
বার্তা সংস্থা হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করে বিডিনিউজ। ২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে।
ওই বছরের জুলাইয়ে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিডিনিউজকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। একই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে ২৪ ঘণ্টার সংবাদসেবা নিয়ে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের নতুন যুগের সূচনা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুরু থেকেই সম্পাদক হিসেবে কাজ করে আসছেন বিশ্বদীপ দাশ। পরবর্তীতে তিনি জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পান।
ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়াশোনা করা বিশ্বদীপ দাশের সাংবাদিকতা জীবনের শুরু দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে।
পরে তিনি দ্য ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় কার্যক্রমেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au