খেলা

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

  • 3:36 pm - October 06, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
শেষ ১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামকে হারাল জিদানের ফ্রান্স। ছবি : সংগৃহীত

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল করে দুর্দান্ত জয় তুলে নেয়। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে ফ্রান্স।

ঘরের মাঠে সোমবার রাতে শুরু থেকেই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ম্যাচটি। তবে প্রথমার্ধে একমাত্র গোলটি করে এগিয়ে যায় বেলজিয়াম। ৩৫ মিনিটে রোমেও লাভিয়ার থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন লুকেবাকিও। এর আগে ১০ মিনিটে রোমেলু লুকাকুর নেওয়া শটও ফ্রান্সের গোলরক্ষক ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ৫২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন উসমান দেম্বেলে। তবে ফ্রান্সের অধিনায়কের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৮ মিনিটে এস্তেবান লাপোলের প্রচেষ্টাও দুর্দান্ত সেভে আটকে দেন বেলজিয়ামের গোলরক্ষক।

ম্যাচের ৬০ মিনিটে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন আনেন জিদান। মাহনেস আকিউস ও দেম্বেলেকে তুলে মাঠে নামান রায়ান শের্কি ও মাইকেল ওলিসেকে। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ফ্রান্স।

৬৭ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন ওলিসে। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক ভ্যানডাভোর্ট।

৭২ মিনিটে বাহকোলার পরিবর্তে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফ্রান্সকে সমতায় ফেরান তিনি। লুকা দা কুইয়ার পাস পেয়ে জায়গা তৈরি করে বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান পিএসজি ফরোয়ার্ড।

সমতা ফেরানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৮১ মিনিটে ডান দিক থেকে মাইকেল ওলিসের বাড়ানো পাস বক্সের মধ্যে পেয়ে শটে ফ্রান্সকে এগিয়ে দেন রায়ান শের্কি। গোলরক্ষক বল স্পর্শ করলেও সেটি আটকাতে পারেননি।

এরপর ম্যাচের শেষ মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়ে বেলজিয়ামের রক্ষণ। ৮৮ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মাইকেল ওলিসে। মাত্র তিন মিনিট পর, ৯১ মিনিটে আবারও জালের দেখা পান বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। ফলে শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে জিদানের দল।

জাতীয় দলের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ওলিসে। সর্বশেষ তিন ম্যাচে মোট চারটি গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। তার জোড়া গোলেই বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে চার ম্যাচে ফ্রান্সের সংগ্রহ ১০ পয়েন্ট। গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম। চার ম্যাচের সবকটিতেই হেরে তুরস্ক এখনো পয়েন্টের দেখা পায়নি।

এদিকে হলুদ কার্ডের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় অধিনায়ক ইউরি টিলেমান্স ও মাঝমাঠের তারকা কেভিন ডে ব্রুইনাকে পায়নি বেলজিয়াম। তাদের অনুপস্থিতি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলেই মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au