চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে
সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…
পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে আহমেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির পেছনের একটি হলুদখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু সুপ্রভাত মোদক আহমেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্য চন্দ্র মোদক ওরফে লেদু কুড়ীর ছেলে। তিনি স্থানীয় কাশীনাথপুর বাজারের ‘দাদাভাই হোটেল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সুপ্রভাত মোদক তার ব্যবসাপ্রতিষ্ঠান দাদাভাই হোটেল থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর পুলিশও তাকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনের একটি হলুদখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, সুপ্রভাত মোদককে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au