অস্ট্রেলিয়া

১১ বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন অপরাধচক্রের হোতা সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার

  • 9:09 pm - October 07, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
মুখে গুলিবিদ্ধ হয়ে নিহত ১১ বছর বয়সী শিশুটির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘কোকোনাট কার্টেল’-এর এক কথিত শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় সিডনি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ১৮ বছর বয়সী রিস ফাখর ওই শিশুকে গুলি করার সময় নরওয়েস্টের একটি অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন। তবে ঘটনার কিছুক্ষণ পরই তিনি সেখান থেকে চলে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তখন কোনো অভিযোগে গ্রেপ্তার করা হয়নি।

গত ২১ সেপ্টেম্বর নরওয়েস্টের ওই অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ হয় ১১ বছর বয়সী শিশুটি। তার চিবুক ও ঘাড়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তে পুলিশ ফাখরের ফেলে যাওয়া মোবাইল ফোন পরীক্ষা করে। পুলিশ দাবি করেছে, ফোনটিতে বিদেশে অবস্থানরত কোকোনাট কার্টেলের কথিত দুই নেতা অ্যান্থনি পেল ও ইজিয়াহ উতাইয়ের সঙ্গে তার বেশ কিছু এনক্রিপ্টেড বার্তা পাওয়া যায়।

তদন্তকারীদের অভিযোগ, ওই বার্তাগুলোতে ফাখর সিডনিতে অপরাধজগতের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য লোক ভাড়া করার কাজে তাদের সহায়তা করছিলেন। এসব কর্মকাণ্ডের মধ্যে হত্যার পরিকল্পনা, অপহরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ছিল বলে পুলিশের দাবি।

এই তথ্য পাওয়ার পর টাস্কফোর্স ফ্যালকনের গোয়েন্দারা মঙ্গলবার বিকেলে সিডনি বিমানবন্দরে অভিযান চালান। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাওয়ার একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করার সময় ফাখরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কোকোনাট কার্টেলের কথিত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ফাখরের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। বুধবার আদালতে তাকে জামিন দেওয়া হয়নি। আগামী ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে।

সূত্র: নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au