সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…
পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির ভিশকুভ কাউন্টির লেশচিদোল-নোভিনি এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে। হামলায় স্কুলের প্রধান শিক্ষকসহ তিন কর্মী আহত হন।
পুলিশ জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় ওই স্কুলে ১৫ বছর বয়সী কিশোরটি ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। এরপর সেখানে থাকা স্কুলের তিন কর্মীর ওপর হামলা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে।
হামলায় আহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক স্কুলকর্মীও ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি ওই স্কুলের একজন কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর স্কুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার কারণ কী এবং ওই কিশোর কীভাবে অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক কিশোরের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে একই দিনে পোল্যান্ডের মধ্যাঞ্চলের সিরেপক শহরে পৃথক একটি ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, ওই কিশোরের ব্যাগ তল্লাশি করে দুটি ছুরি উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সঙ্গে স্কুলে ছুরিকাঘাতের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এর আগে বুধবার (৭ অক্টোবর) পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় অস্ট্রোলেঙ্কা শহরের একটি স্কুলেও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সেখানে ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে। আহতদের মধ্যে ওই সন্দেহভাজনও ছিলেন।
পরপর দুই দিনে স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় পোল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবারের হামলার সঙ্গে আগের দিনের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au