বিশ্ব

বিরোধীদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, মোতায়েন ২৬ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

  • 5:53 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
বিরোধীদের অভিযান ঠেকাতে 'দুর্গে' পরিণত দিল্লি। ছবি: সংগৃহীত

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বাতিলের দাবিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। শনিবার ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) যৌথ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী আটককেন্দ্র।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাপভিত্তিক ক্যাব চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজারের বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েনের কথা জানানো হয়েছে। প্রতিবেদনের দাবি, ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং দিল্লি দাঙ্গার পর রাজধানীতে এটি অন্যতম বড় নিরাপত্তা মোতায়েন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) অন্তত ১১০টি অতিরিক্ত কোম্পানি দিল্লিতে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে আসা এসব বাহিনী দিল্লিতে আগে থেকে মোতায়েন ১১১টি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে ২২১টি কোম্পানির সদস্যদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করার কথা বলা হয়েছে।

বিরোধী নেতাদের অংশগ্রহণের সম্ভাবনা

ছাত্র ও যুব সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি ভবন অভিমুখে কর্মসূচির আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেসহ বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও এই আন্দোলনে যুক্ত হওয়ার কথা জানিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার এবং যান চলাচলে বিধিনিষেধের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনারের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিকে কেন্দ্র করে বিরোধীদের এই কর্মসূচি দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সূত্র: দ্য ওয়াল

এই শাখার আরও খবর

ওয়ান নেশনের সুপার নীতিতে অস্ট্রেলীয়দের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার কর দিতে হতে পারে

অস্ট্রেলিয়ায় কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অর্থ আগেভাগে তোলার সুযোগ দিতে ওয়ান নেশন পার্টির প্রস্তাব দীর্ঘ মেয়াদে দেশটির নাগরিকদের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার করের বোঝায় ফেলতে পারে।…

‘তাণ্ডবের দৃশ্য’, দোকানে গাড়ির ধাক্কা: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিন কর্মী

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি ম্যাসাজ সেন্টারে গাড়ির ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের ঠিক আগে ওয়েস্টন এলাকার ওই প্রতিষ্ঠানে একটি সুবারু ফরেস্টার গাড়ি ঢুকে পড়লে তিন…

কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে…

ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরানোর উদ্যোগ যেভাবে ঠেকালেন সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) প্রেষণে পাঠানোর কথা জানানো হয়েছিল বলে দাবি করেছেন বঙ্গভবন ও সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র। ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম…

এনএসসিএন (আইএম)-এর অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্র, থাই নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (ইসাক-মুইভাহ), সংক্ষেপে এনএসসিএন (আইএম), জন্য আন্তর্জাতিকভাবে অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে থাইল্যান্ডের নাগরিক উইলি নারুয়েনার্তওয়ানিচকে ছয়…

মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au