বিশ্ব

শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই

  • 9:18 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। ছবি : নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার নাম ঘোষণা করা হয়। শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিলাই। আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের প্রচেষ্টা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের সময় ডারবানে একটি ভারতীয় বংশোদ্ভূত তামিল পরিবারে জন্ম নেন নাভি পিল্লাই। বৈষম্যের পরিবেশে বেড়ে ওঠা এই আইনজ্ঞ পরবর্তী সময়ে বিচারব্যবস্থা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরুতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের সমর্থকদের পক্ষে আইনি লড়াই করেন নাভি পিল্লাই। দেশটির বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাসহ বিভিন্ন ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সময় তিনি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেন।

পরবর্তী সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবে কাজ করেছেন। এসব দায়িত্বে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনেও কাজ করেছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গেও যুক্ত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নোবেল কমিটির মতে, জাতীয় ও আন্তর্জাতিক আইন একসঙ্গে এমন একটি ব্যবস্থা গড়ে তোলে, যার মাধ্যমে সহিংসতা ছাড়াই বিরোধের সমাধান এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নাভি পিল্লাইকে পুরস্কৃত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরতে চায় কমিটি।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। সম্ভাব্য প্রাপকদের আলোচনায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি উদ্ধারকর্মী দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং কয়েকটি আন্তর্জাতিক আদালতের নাম উঠে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘদিন ধরে এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন।

এর আগে ২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পান। দেশটির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার আন্দোলনের স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। ২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাই মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান। অন্যদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পাওয়া জোসেফ রোটব্লাট ছিলেন পুরস্কারটির প্রবীণতম প্রাপকদের একজন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ১২ বছরের কারাদণ্ড দাবি

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি করেছে আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ…

শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক…

শান্তিতে নোবেল ঘোষণা দুপুর ৩টায়, মাচাদোর পর এবার কে পাচ্ছেন পুরস্কার?

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার (৯ অক্টোবর)। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম প্রকাশ করবে।…

ওয়ান নেশনের সুপার নীতিতে অস্ট্রেলীয়দের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার কর দিতে হতে পারে

অস্ট্রেলিয়ায় কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অর্থ আগেভাগে তোলার সুযোগ দিতে ওয়ান নেশন পার্টির প্রস্তাব দীর্ঘ মেয়াদে দেশটির নাগরিকদের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার করের বোঝায় ফেলতে পারে।…

‘তাণ্ডবের দৃশ্য’, দোকানে গাড়ির ধাক্কা: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিন কর্মী

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি ম্যাসাজ সেন্টারে গাড়ির ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের ঠিক আগে ওয়েস্টন এলাকার ওই প্রতিষ্ঠানে একটি সুবারু ফরেস্টার গাড়ি ঢুকে পড়লে তিন…

কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au