বিশ্ব

ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হওয়া রেনোয়ারের দুটি চিত্রকর্ম উদ্ধার, গ্রেপ্তার ৬

  • 12:21 am - October 10, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
সেপ্টেম্বরে রেনোয়ারের আঁকা ‘মাদাম কোলোনা রোমানোর প্রতিকৃতি’ শীর্ষক চিত্রকর্মটি চুরি হয়। ছবি: উইকিমিডিয়া কমন্স/পিয়ের-অগুস্ত রেনোয়া

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি জাদুঘর থেকে গত মাসে চুরি হওয়া বিখ্যাত চিত্রশিল্পী পিয়ের-অগুস্ত রেনোয়ারের দুটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

রেনোয়ার জাদুঘর অবস্থিত ফ্রান্সের কাগন-সুর-মের শহরের মেয়র ব্রায়ান মাসোঁ এক বিবৃতিতে চিত্রকর্ম দুটি উদ্ধার এবং সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য তদন্তকারীদের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘এই দুটি চিত্রকর্ম কেবল শিল্পকর্ম নয়। এগুলো আমাদের শহরের ইতিহাস ও ঐতিহ্যের অংশ।’

তবে কীভাবে চিত্রকর্ম দুটি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চুরির ঘটনার পর রেনোয়ার জাদুঘরের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মেয়র ব্রায়ান মাসোঁ। ছবি: এএফপি

উদ্ধার হওয়া চিত্রকর্ম দুটি হলো Portrait of Madame Colonna Romano এবং Young Woman at the Well।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাসে চুরির ঘটনায় দুর্বৃত্তরা জাদুঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশের জন্য একটি জানালা ব্যবহার করে। তারা প্রথমে রেনোয়ারের মূল্যবান চারটি চিত্রকর্ম নিয়ে পালানোর চেষ্টা করে। তবে পালানোর সময় দুটি চিত্রকর্ম ফেলে যায়।

ভোররাতে চুরির ঘটনার পর রেনোয়ার জাদুঘরের প্রধান প্রবেশপথে টহল দেন পুলিশ সদস্যরা। ছবি: এএফপি

আঞ্চলিক কৌঁসুলির দপ্তর জানিয়েছে, পুরো চুরির ঘটনা ঘটাতে তিন মিনিটেরও কম সময় লেগেছিল। চোরেরা জাদুঘরের সবচেয়ে মূল্যবান শিল্পকর্মগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালায়।

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশজুড়ে তল্লাশি শুরু করে তদন্তকারীরা।

এই চুরির ঘটনা ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর জাদুঘর থেকে গত বছর রাজমুকুটের মূল্যবান রত্ন চুরির আলোচিত ঘটনার স্মৃতি আবার সামনে এনেছে। পাশাপাশি দেশটির ছোট-বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার এবং অর্থায়ন বাড়ানোর দাবিও নতুন করে সামনে এসেছে।

ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজনীয়তা নিয়ে এ ঘটনার পর আবারও আলোচনা শুরু হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

কনডেম সেলে মিন্নি: ওজন কমে ভেঙে পড়েছে শরীর, বলছেন না কথা

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে উচ্চ আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের…

পার্থে বাড়ির পেছনের উঠানে যুবকের মরদেহ, হত্যার তদন্তে যমজ ভাই আটক

অস্ট্রেলিয়ার পার্থে শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহর ওরেলিয়ায় বাড়ির পেছনের উঠান থেকে ২৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর যমজ ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার…

হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নির্যাতন, ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক ছাত্রদল নেতাসহ তিনজনকে…

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের…

কুমিল্লায় তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম থেকে তাঁকে…

গরিবের পাত থেকে উধাও হয়ে যাচ্ছে ডিম

আজ বিশ্ব ডিম দিবস। পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে পরিচিত ডিম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেশে ডিমের উৎপাদন ও প্রাপ্যতা বাড়লেও উৎপাদন খরচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au