বিশ্ব

সিজেপির বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউন দিল্লি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

  • 5:35 am - October 10, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
সিজেপির বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউন দিল্লি। ছবিঃ সংগৃহীত

ভারতের দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভ ও মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠেয় এ কর্মসূচি ঘিরে ৩৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তার কারণে ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তাঁর জবাবদিহি নিশ্চিত করার দাবিও তুলেছে দলটি।

বিক্ষোভের আগে শুক্রবার রাতে দিল্লি-গুরগাঁও সীমান্তের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। ব্যারিকেড স্থাপন ও নিরাপত্তা জোরদার করায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হয়। রাত সাড়ে ১০টার দিকে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ে এবং গুরু দ্রোণাচার্য মেট্রো স্টেশন থেকে আয়া নগর সীমান্তের দিকে যাওয়া সড়কে গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায়। দিল্লির সারহৌল সীমান্ত এলাকাতেও যানজটের খবর পাওয়া গেছে।

৩৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির প্রস্তাবিত মিছিল ঘিরে দিল্লি পুলিশ একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এতে ৩৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ছয়টি নির্দিষ্ট আটককেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় নজরদারির জন্য ড্রোন এবং মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। পুলিশ সদস্যদের যেখানেই কেউ বিক্ষোভ করার চেষ্টা করবেন, সেখানেই তাঁকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের এই দায়িত্ব পালনের জন্য অস্ত্র ইস্যু না করার নির্দেশ দিয়েছে পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চিঠিও পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বিক্ষোভের অনুমতি নিয়ে পুলিশের আপত্তি

১০ অক্টোবরের বিক্ষোভের অনুমতি চেয়ে সিজেপির করা আবেদন নিয়ে আপত্তি জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ দলটিকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের আবেদন যথাযথভাবে জমা দেওয়া হয়নি। পাশাপাশি প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেওয়া হলে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে পুলিশ।

চিঠিতে কর্মসূচিটিকে ‘ভীতি প্রদর্শনের চেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

অন্যদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শুক্রবার জানিয়েছেন, তিনি মুম্বাই থেকে দিল্লিতে এসে ১০ অক্টোবর যন্তর মন্তরে মিছিলে অংশ নেবেন। তাঁকে আটক বা গ্রেপ্তার করা হলেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন বন্ধ

নিরাপত্তার কারণে দিল্লি মেট্রো রেল করপোরেশন তাদের আগের নির্দেশনা সংশোধন করে ৪৫টি স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রভাবিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, জনপথ, মান্ডি হাউস, আইটিও, কাশ্মীরি গেট ও হাউজ খাস। তবে নিউ দিল্লি মেট্রো স্টেশন ছাড়া অন্য প্রভাবিত স্টেশনগুলোতে এক লাইন থেকে অন্য লাইনে ট্রেন পরিবর্তনের সুবিধা চালু থাকবে।

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে ডিএমআরসি। এর আগে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানানো হলেও সংশোধিত নির্দেশনায় সেই সংখ্যা কমিয়ে ৪৫ করা হয়েছে।

৩০টি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ

বিক্ষোভের কারণে শনিবার সকাল ৬টা থেকে দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করবে ট্রাফিক পুলিশ। কনট প্লেস, মান্ডি হাউস, প্যাটেল চক, যন্তর মন্তর এবং মধ্য দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়সহ অন্তত ৩০টি স্থানে যান চলাচল ব্যাহত হতে পারে।

পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনায় এসব বিধিনিষেধ কার্যকর করা হবে। দিল্লি পুলিশের পক্ষ থেকে যাত্রীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন দিল্লি ও মধ্য দিল্লি হয়ে রেলস্টেশন, আন্তরাজ্য বাস টার্মিনাল কিংবা বিমানবন্দরে যেতে হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্রেন চলাচলেও প্রভাবের আশঙ্কা

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার এবং পরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন বন্ধ রাখা এবং কয়েকটি ট্রেন বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির এই কর্মসূচি ঘিরে দিল্লি পুলিশের সতর্ক অবস্থান, ব্যাপক নিরাপত্তা মোতায়েন এবং পরিবহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত রাজধানীর স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলছে। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরোধ আরও তীব্র হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতির প্রতি ধৃষ্টতা: মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত

মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার ইতিহাস। এই ইতিহাসের প্রতিটি অধ্যায়ে মিশে আছে অসংখ্য শহীদের রক্ত এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার কাহিনি। বীরশ্রেষ্ঠ…

গাজীপুরে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে গুলি করে প্রায় ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায়…

কনডেম সেলে মিন্নি: ওজন কমে ভেঙে পড়েছে শরীর, বলছেন না কথা

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে উচ্চ আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের…

পার্থে বাড়ির পেছনের উঠানে যুবকের মরদেহ, হত্যার তদন্তে যমজ ভাই আটক

অস্ট্রেলিয়ার পার্থে শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহর ওরেলিয়ায় বাড়ির পেছনের উঠান থেকে ২৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর যমজ ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার…

হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নির্যাতন, ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক ছাত্রদল নেতাসহ তিনজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au