বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সমর্থন নিয়ে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • 2:12 am - October 11, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। | ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্য এল।

হুমায়ুন কবির বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম দেশগুলোতেও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে (মক্কা ডিফেন্স প্যাক্ট) যোগ দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফরের প্রত্যাশা করছেন। সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা সৌদি আরবকে আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে চাই।’

তিনি আরও বলেন, বিনিয়োগ, নিরাপত্তা, প্রযুক্তি, স্বাস্থ্য, পর্যটন, কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে।

এই শাখার আরও খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে পার্থক্য গড়ে দেবেন স্পিনাররা, আশাবাদী মুশতাক

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের পরের দিনগুলোতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট থেকে…

জয়নগরে তৃণমূল-বিজেপি সংঘাতের অভিযোগ, আক্রান্ত বিধায়ক বিশ্বনাথ দাস

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি…

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমার পদত্যাগ…

কবিগুরুর গ্রাফিতিতে দেওয়া কালি মুছে আলোচনায় রিকশাচালক

রাজধানীর সেগুনবাগিচায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়েছে, তখন সেই কালি মুছে আলোচনায় উঠে এসেছেন এক রিকশাচালক। তার এই উদ্যোগ সামাজিক…

সিডনির পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে যুবক নিহত, জড়িতদের খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন হামলাকারীসহ ঘটনার সময় ওই এলাকায় থাকা আরও অন্তত এক ডজন…

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, কী ভাবছে সরকার?

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত এ রোগে মারা গেছেন ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে ভর্তি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au